শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » আরো এক বাংলাদেশি করোনায় আক্রান্ত
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » আরো এক বাংলাদেশি করোনায় আক্রান্ত
৪৫০ বার পঠিত
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আরো এক বাংলাদেশি করোনায় আক্রান্ত

---

সিঙ্গাপুরে আরও একজন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে সবশেষ যে দুজন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন। এর আগে গত ৮ ফেব্রুয়ারি আরেকজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হন। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সবশেষ নতুন করে ৩৯ বছর বয়সী আরেক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তিনি ১০ সেলেটার অ্যারোস্পেস হাইটসে কাজ করেন।

গত ৮ ফেব্রুয়ারি আক্রান্ত হওয়া আরেক বাংলাদেশি কর্মীও এখানেই কাজ করতেন বলে জানিয়েছে সিঙ্গাপুরের কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, এই বাংলাদেশি সাম্প্রতিক সময়ে চীন যাননি, তবে গত ৬ ফেব্রুয়ারি তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরদিন একটি ক্লিনিকে গিয়ে চিকিৎসা নেন। পরে ১০ ফেব্রুয়ারি ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজেসে (এনসিআইডি) যান ওই বাংলাদেশি, যেখানে তার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এদিকে হাসপাতালে ভর্তি হওয়ার আগে আক্রান্ত বাংলাদেশে কাজে যান এবং ভিরাস্বামী রোডে নিজের ভাড়া করা অ্যাপার্টমেন্টে রাতও কাটান। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার নতুন করোনাভাইরাসের আনুষ্ঠানিক নাম প্রস্তাব করেছে। এখন থেকে করোনাভাইরাসকে ‘কোভিড-১৯’ নামে ডাকা হবে। যার পুরো নাম হচ্ছে করোনাভাইরাস ডিজিস ২০১৯। উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত চীনে ১১১৩ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৬৫৩ জনে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)