মুক্ত হলো খালেদার কার্যালয়
পক্ষকাল প্রতবিদেক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে অতিরিক্ত পুলিশ, পুলিশ ভ্যান ও পানিকামান সরিয়ে নেয়া হয়েছে। কার্যালয়ের মূল ফটক আগলে রাখা অতিরিক্ত পুলিশ সদস্যরাও চলে গেছেন।
রবিবার রাত দুইটা ৫০ মিনিটে হঠাৎ করেই বাড়তি পুলিশ সদস্যরা গাড়িতে উঠে চলে যান। এছাড়া রাস্তার উত্তর ও দক্ষিণ পাশে যেসব পুলিশ সদস্য ছিলেন তারাও চলে গেছেন।
তবে কার্যালয়ের সামনে একজন উপ-পরিদর্শকের (এসআই) নেতৃত্বে সাতজন পুলিশ সদস্য নিয়মিত নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছেন।
কার্যালয়ের মূল ফটক বন্ধ থাকলেও খুলে দেওয়া হয়েছে পকেট গেইট। নিজ কার্যালয়ে ১৫ দিন অবরুদ্ধ থাকার পর হঠাৎ করে রবিবার রাতে এই নাটকীয় সিদ্ধান্ত এলো। এতে ধারণা করা হচ্ছে, খালেদা জিয়ার অবর“দ্ধদশা কিছুটা হলেও শিথিল হতে চলেছে।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর দিনে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে সব নিরাপত্তা সরানো হলো।
এদিকে, ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন যে কোনো ¯’ানে যেতে পারবেন। কোনো বিধিনিষেধ নেই।
তবে খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, তারা এখনো এই মর্মে কোনো বার্তা পাননি। পেলে দলীয় চেয়ারপারসন নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন।





ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিকই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ারও বটে
নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়