মেহেরপুরে ৪১৬ বোতল ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী আটক
![]()
মেহেরপুর প্রতিনিধি: ॥ মেহেরপুরের গাংনীতে ৪১৬ বোতল ফেনসিডিলসহ সুমন হোসেন (৩০) ও মিন্টু মিয়া (৩২) নামে দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার বালিয়াঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুই জনের বাড়ি সীমান্তবর্তী হাড়াভাঙ্গা গ্রামে। এসময় তারা ভারতীয় সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে পাওয়ার ট্রিলার যোগে তারা কুষ্টিয়ার দিকে যাচ্ছিলো বলে জানায় পুলিশ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, একটি পাওয়ার ট্রিলার ট্রলিযোগে বস্তায় ভরে ফেনসিডিলগুলো গন্তব্যে নিয়ে যাচ্ছিলো তারা। গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই আব্দুল হক ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় ৪১৬ বোতল ফেনসিডলসহ মিন্টু ও সুমনকে গ্রেফতার করে পুলিশ। তিনি আরও বলেন, ফেনসিডিলের উৎস ও গন্তব্যের সাথে জড়িতদের বিষয়ে আটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক দুজনকে মেহেরপুর আদালতের প্রেরন করা হবে জানিয়েছেন এই কর্মকর্তা।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা