শিরোনাম:
ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর » গাংনীতে লাঠি সড়কি নিয়ে ছাত্রলীগের সড়ক অবরোধ
প্রথম পাতা » জেলার খবর » গাংনীতে লাঠি সড়কি নিয়ে ছাত্রলীগের সড়ক অবরোধ
৪৫৩ বার পঠিত
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাংনীতে লাঠি সড়কি নিয়ে ছাত্রলীগের সড়ক অবরোধ

---
মেহেরপুর প্রতিনিধি ্॥ মেহেরপুরের গাংনীতে কমিটি বাতিলের দাবিতে মাথায় কাফনের কাপড় পরে সড়ক অবরোধ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী গাংনী বাসস্ট্যান্ড অবরোধ করায় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা।
জানা গেছে, গত ৫ জানুয়ারি জেলা ছাত্রলীগের সভাপতি  ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মেয়াদোত্তীর্ণ গাংনী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন ঘোষনা দেয়। কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টুকে সভাপতি ও ছাত্রলীগ নেতা ফয়সাল জাহান শিশিরকে সাধারণ সম্পাদক করে গঠিত দুই সদস্য বিশিষ্ট এ কমিটির বিরুদ্ধে আন্দোলন করে আসছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এরআগে গাংনী হাসপাতাল বাজার থেকে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি লাঠি মিছিল শুরু হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীদের মাথায় বাঁধা ছিল কাফনের কাপড়। মিছিলটি গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে ড়িয়ে সড়ক অবরোধ করে। ঘণ্টাব্যাপী এ অবরোধে কমিটি বাতিলের দাবি ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।
আন্দোলনরত ছাত্রদের পক্ষে কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসিব ও পৌর ছাত্রলীগ সভাপতি ইমরান হাবীব জানান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তার মনগড়া কমিটি করেছেন। যা ছাত্রলীগের নেতাকর্মীরা কেউ মেনে নিচ্ছেন না। ত্যাগী নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন না করা পর্যন্ত আন্দোলন চলবে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)