শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে নিহত ২
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে নিহত ২
৪২৪ বার পঠিত
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে নিহত ২

---

পক্ষকাল সংবাদ-

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (৮ জানুয়ারি) দিবাগত গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের জোহরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের শ্যামপুর চরপাঁকা গ্রামের মৃত তোবজুল হক বুদ্ধর ছেলে সেলিম (৩০) এবং একই ইউনিয়নের ১০ রশিয়া পোড়াপাড়া গ্রামের সাদিকুল ইসলামের ছেলে সুমন (২৩)।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র ও স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার জোহরপুর ও ওয়াহেদপুর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি আর্ন্তজাতিক ১৬/৬ এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ৩০/৩৫ জনের একটি গরু চোরাকারবারী দল ভারতে প্রবেশ করলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের চাঁদনি চক ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত এবং তিনজন আহত হন। চোরাকারবারীরা নিহত সেলিম এবং সুমনের লাশ ও আহতদের বাংলাদেশে আনতে পারলেও বাকি দুইজনের লাশ ভারতে ফেলে পালিয়ে আসে।

এ ব্যাপারে পাঁকা ৭ নম্বর ওয়ার্ড সদস্য দুরুল হোদা জানান, তিনি দুইজন বিএসএফের গুলিতে মারা যাওয়ার বিষয়টি শুনেছেন। কিন্তু যেহেতু বিজিবির পক্ষ থেকে কড়া নির্দেশনা আছে সীমান্তের ওপারে না যাবার, সেহেতু নিহতদের লাশ ও আহতদের আত্মগোপনে রাখা হয়েছে বলে শুনেছি। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান জানান, তিনি এ ধরনের ঘটনা শুনেছেন। খোঁজ নেওয়ার পর বিষয়টি জানা যাবে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)