বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » মোদি ও অমিতকে প্রাণনাশের হুমকি
মোদি ও অমিতকে প্রাণনাশের হুমকি
![]()
পক্ষকাল ডেস্ক সংবাদ-
অডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্নাটক পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আনোয়ার। অভিযুক্ত কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার পেরুভাইয়ের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, নাগরিকত্ব (সংশোধিত) আইন (সিএএ) ও প্রস্তাবিত জাতীয় নাগরিক পুঞ্জীকরণ (এনআরসি)-এর বিরোধিতা করে অনলাইনে একটি অডিও বার্তা পোস্ট করেন ওই ব্যক্তি।
হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল হয় ওই বার্তাটি। অভিযোগ, আনোয়ারের এই বার্তায় সাম্প্রদায়িক হিংসার ইন্ধনও রয়েছে। হোয়াটসঅ্যাপে ছড়ানো ওই অডিও বার্তার প্রেক্ষিতে যতীশ নামের এক ব্যক্তি কর্নাটকের ভিত্তাল থানায় এফআইআর রুজু করেন। অভিযোগপত্রে তিনি জানান, সিএএ ও এনআরসির কারণে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুন করা বলে হুমকি দেন আনোয়ার। পুলিশের একটি সূত্র বলছে, অনলাইনে ভাইরাল হওয়া আনোয়ারের অডিও বার্তাটি ছিল, ভারতে কয়েক’শ কোটি মুসলিম ও হিন্দু রয়েছে। যদি সব মুসলিমকে পাকিস্তানে যেতে বাধ্য করা হয়, তাহলে মোদি ও শাহ-সহ আরএসএস সমর্থক হিন্দুদের খুন করা হবে। একমাত্র ‘ভালো’ হিন্দুরা ভারতে থাকবেন।




চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়