বিশ্ব ইজতেমা ১০ জানুয়ারি থেকে
পক্ষকাল সংবাদ-
টঙ্গীর তুরাগ তীরে ১০ জানুয়ারি অনুষ্ঠেয় ৫৫তম বিশ্ব ইজতেমাকে ঘিরে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতিমূলক কাজ। এরই মধ্যে ৯৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের শীর্ষ মুরুব্বি ও ময়দানের জিম্মাদার প্রকৌশলী মাহফুজ হান্নান এ তথ্য জানিয়েছেন।
বিশ্ব ইজতেমা মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম বলেছেন, ‘ঘন কুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করে স্বেচ্ছাসেবী মুসল্লিরা সকাল থেকে বিকাল পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’
তিন দিনের ইজতেমাকে ঘিরে টঙ্গী ও আশপাশ এলাকায় ধর্মীয় উৎসব আমেজ বিরাজ করছে। আজ বুধবার বিকাল থেকে ইজতেমাকে কেন্দ্র করে টুপি-পাঞ্জাবি পরা মুসল্লিদের আনাগোনা বেড়ে যাবে। প্রতিবছর ইজতেমায় ঢাকা জেলার সাথিরা সবার শেষে তাদের জন্য নির্ধারিত খিত্তার কাজ করে থাকেন।
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে—ঢাকা জেলার সাথিরাও তাদের জন্য নির্ধারিতস্থানে ছামিয়ানা তৈরির কাজে ব্যস্ত রয়েছেন। কাল বৃহস্পতিবার সকালের মধ্যেই তাদের ছামিয়ানা টানানোসহ সমস্ত কাজ শেষ হবে বলে জানিয়েছেন একাধিক সাথি। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি ময়দানে এসে তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নেবেন।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা