শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সিটি নির্বাচনের মধ্যেই ভারত সফরে যাচ্ছেন সিইসি
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সিটি নির্বাচনের মধ্যেই ভারত সফরে যাচ্ছেন সিইসি
৪৮৭ বার পঠিত
বুধবার, ৮ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিটি নির্বাচনের মধ্যেই ভারত সফরে যাচ্ছেন সিইসি

---

পক্ষকাল সংবাদ-

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের এক সপ্তাহ আগে ভারতের জাতীয় ভোটার দিবসে যোগ দিতে দেশ ছাড়ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। একজন নির্বাচন কমিশনারসহ তিন সদস্যের উচ্চ পর্যায়ের টিম নিয়ে ভারত সফরে যাচ্ছেন সিইসি। এই সফরে তিনি সভাপতি হিসেবে ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়া’র (ফেমবুসা) বৈঠকেও যোগ দেবেন। ইসির উপ-সচিব মো. শাহ আলম সিইসির সফর সংক্রান্ত একটি অফিস আদেশ ইতোমধ্যে জারি করেছেন। এতে বলা হয়েছে- সিইসি’র নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি আগামী ২২ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সফর করবে।

সফরসূচি অনুযায়ী সিইসি ভারত সফরে যাবেন ২৩ জানুয়ারি, ফিরবেন ২৫ জানুয়ারি। তার সঙ্গে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী স্ত্রী-পুত্রসহ যাচ্ছেন। শাহদাত হোসেন চৌধুরী ২২ জানুয়ারি গিয়ে ফিরবেন ২৭ জানুয়ারি। তবে তার স্ত্রী ও ছেলে নিজ নিজ খরচে যাবেন সেখানে। আর ইসির উপ-সচিব মো. আবদুল হালিম খান যাবেন ২২ জানুয়ারি আর ফিরবেন ২৬ জানুয়ারি। এই সফরের ব্যয়ের একটি অংশ ভারতের নির্বাচন কমিশন এবং আরেকটি অংশ বাংলাদেশ নির্বাচন বহন করবে।

ইসির কর্মকর্তারা বলছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে দুইজন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হলেও মূলত রাজনৈতিক দলগুলো প্রধান নির্বাচন কমিশনারের কাছেই বিভিন্ন অভিযোগ, দাবি-দাওয়া নিয়ে আসেন। রিটার্নিং কর্মকর্তারাও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে ইসির নির্দেশের অপেক্ষায় থাকেন। তাই এই সময় সফরে কিছুটা হলেও সমস্যা হতে পারে।

প্রসঙ্গত, ঢাকার দুই সিটি ভোটের আপিল কার্যক্রম শেষ আজ বুধবার (৮ জানুয়ারি)। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)