শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
৪২৮ বার পঠিত
শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

---

পক্ষকাল সংবাদ-

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি: ফোকাস বাংলা)জাতীয় পতাকা উড়িয়ে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৬ নভেম্বর) সকাল ১১টা ৫ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থলে পৌঁছেই তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পরে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহ দলীয় পতাকা উত্তোলন করেন।

পতাকা উত্তোলনের সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় অন্য নেতারা এবং স্বেচ্ছাসেবক লীগের নেতারা সম্মেলনে উপস্থিত আছেন।

দীর্ঘ সাত বছর পর এক ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। কাসিনো সংশ্লিষ্টতার অভিযোগে সংগঠনটির সভাপতি মোল্লা আবু কাউছারকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর সাধারণ সম্পাদক পংকজ দেবনাথকে সম্মেলন সংক্রান্ত সব কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সম্মেলন। এ পরিস্থিতিতে সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহকে আহ্বায়ক এবং প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহুর রহমান সাচ্চুকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়। যারা সম্মেলনের সার্বিক দায়িত্ব পালন করছেন।

এদিকে, ১৩ বছর পর গত ১১-১২ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সম্মেলন অনুষ্ঠিত হলেও নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়নি। আজকের সেম্মেলন থেকে কেন্দ্রীয় ও মহানগরের নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।

আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা বলছেন, যাদের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডার ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে, এবার তারা কোনও পদ পাবেন না। সৎ, যোগ্য এবং দলের দুঃসময়ে ভূমিকা পালনকারীরাই পদ পাবেন। আর এই প্রক্রিয়ার সার্বিক তত্ত্বাবধান করছেন স্বয়ং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, যিনি সংগঠনটির সাংগঠনিক নেতা।

সূত্র জানায়, এবার যোগ্য নেতৃত্ব খুঁজতে সাংগঠনিক তথ্যের পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যও পর্যালোচনা করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা করেন শেখ হাসিনা।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)