শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | ব্রেকিং নিউজ » ১ মণ ধান বেচেও মিলছেনা ২ কেজি পেঁয়াজ
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | ব্রেকিং নিউজ » ১ মণ ধান বেচেও মিলছেনা ২ কেজি পেঁয়াজ
৪৯৪ বার পঠিত
শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১ মণ ধান বেচেও মিলছেনা ২ কেজি পেঁয়াজ

---

পক্ষকাল সংবাদ-

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক মণ ধান বিক্রি করেও মিলছে না দুই কেজি পেঁয়াজ। পেঁয়াজের লাগামহীন দাম বাড়ায় কৃষক ও নিম্ন আয়ের মানুষদের মাঝে বাড়ছে হতাশা। এভাবে দাম বাড়লে হয়তো আর রান্নায় পেঁয়াজ ব্যবহার করতে পারবেন না তারা।

গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাংগা গ্রামের কৃষক সিরাজুল ইসলাম জানান, চলতি আমন মৌসুমের আগাম জাতের ধান কাটার পর তিনি এক মণ ধান বিক্রি করেন ৪৬০ টাকায়। বাড়িতে সামাজিক অনুষ্ঠানে মেহমানদের আপ্যায়নের জন্য কাঁচামাল বাজার করতে এসে পড়েন বিপাকে। এক মণ ধান বিক্রির ৪৬০ টাকায় দুই কেজি পেঁয়াজ দিচ্ছেন না ব্যবসায়ীরা। ২৪০ টাকা কেজি হিসেবে আরও ২০ টাকা পকেট থেকে দিতে হয়েছে। বাজারে এসেই পকেট ফাঁকা। ধার দেনা করে বাজার করতে হয়েছে । গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের কৃষক আমিনুল ইসলাম জানান, বৃষ্টির অভাবে সেচের মাধ্যমে ক্ষেতে পানি, হাজার টাকা বস্তা সার ও ২৫০ টাকা ডেইলি শ্রমিক নিয়ে ধান চাষ করে এখন আধা মণ (২০ কেজি) ধান বিক্রি করেও মিলে না এক কেজি পেঁয়াজ।

অপরদিকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ গোবিন্দগঞ্জ পৌরসভা কাঁচা বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বেশি দামে পেঁয়াজ (২৪০ টাকা থেকে ২৬০ টাকায়) বিক্রি করায় কয়েকজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছেন। শুক্রবার (১৫ নভেম্বর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ জানান, পেঁয়াজের বাজার স্বাভাবিক রাখতে আমরা তৎপর আছি



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)