শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২৯ মার্চ ২০২১
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » পুলিশের সঙ্গে সংঘর্ষ: চট্টগ্রাম বিএনপির আহ্বায়ক আটক
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » পুলিশের সঙ্গে সংঘর্ষ: চট্টগ্রাম বিএনপির আহ্বায়ক আটক
৬৪৪ বার পঠিত
সোমবার, ২৯ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুলিশের সঙ্গে সংঘর্ষ: চট্টগ্রাম বিএনপির আহ্বায়ক আটক

 ---

পক্ষকাল ডেস্ক-
চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ সমাবেশের মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত কুড়িজন জখম হয়েছেন। সোমবার (২৯ মার্চ) বিকালে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এই সংঘর্ষের পর চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও নগর মহিলা দলের সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনিহসহ অন্তত ১৫ জনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
এসময় বিক্ষোভকারীরা রাস্তায় পড়ে থাকা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে দলীয় কার্যালয়ের সামনে মিছিল-সমাবেশের এই কর্মসূচি দিয়েছিল চট্টগ্রাম মহানগর বিএনপি। তাতে অংশ নিতে বেলা ৩টার পর থেকেই শহরের বিভিন্ন অংশ থেকে মিছিল নিয়ে নাসিমন ভবনে আসতে থাকেন নেতাকর্মীরা।
পুলিশ জানায়, সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে সংঘর্ষের ঘটনা ঘটে।
চট্টগ্রাম পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, কাজীর দেউড়িতে বিএনপি কার্যালয় নসিমন ভবনের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল ছোঁড়া হয়, তাদের ওপর হামলা করা হয় এবং রাস্তায় ব্যারিকেড দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

মহানগর মহিলা দলের সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনিহসহ অন্তত ১৫ জনকে আটক করে পুলিশ
---

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অ্যাকশনে যায় এবং বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ৩টার দিকে কাজীর দেউড়ির দিক থেকে একটি মিছিল দলীয় কার্যালয়ে প্রবেশের সময়ে পুলিশের দিকে ঢিল ছোড়া হলে শুরু হয় সংঘর্ষ।
এসময় বিএনপি কর্মীরা রাস্তার পাশে থাকা বিভিন্ন জিনিসপত্র এবং একটি মোটর সাইকেলে আগুন লাগিয়ে দেয়। দাঁড় করিয়ে রাথা আরও কয়েকটি মোটর সাইকেল ভাঙচুর করে। তাদের কারও কারও হাতে ধারালো অস্ত্রও দেখা যায়।
এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ এসে বিএনপি কর্মীদের ধাওয়া করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলে পুলিশ কর্মকর্তাদের ভাষ্য।



এ পাতার আরও খবর

সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ
কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন
নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার
হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)