শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » কেন্দুয়াতে বিএনপি সমর্থিত লোককে আ.লীগের সভাপতি করায় সংবাদ সম্মেলন
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » কেন্দুয়াতে বিএনপি সমর্থিত লোককে আ.লীগের সভাপতি করায় সংবাদ সম্মেলন
১৭৬৯ বার পঠিত
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেন্দুয়াতে বিএনপি সমর্থিত লোককে আ.লীগের সভাপতি করায় সংবাদ সম্মেলন

---


হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপি সমর্থিত সবুজ মিয়াকে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কান্দিউরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডবাসীর ব্যানারে সোমবার (৩০ সেপ্টেবর) বিকালে কেন্দুয়া পৌর এলাকায় দৈনিক নেত্রকোনার কাযার্লয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মতি মিয়ার সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন কান্দিউড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান শেখ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার কান্দিউড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি করা হয়েছে বিষ্ণুপুর গ্রামের সবুজ মিয়া।

যিনি ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।

তার পরিবারের লোকজন এখনো বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

বক্তব্যে উদহারন টেনে আরো বলেন বিগত ২০০১ সালের নিবার্চনে সবুজ মিয়া আওয়ামীলীগের বিরুদ্ধে বিএনপির করা মিথ্যা মামলায় সাক্ষী ছিলেন। তখনকার বিএনপির দলীয় এমপি প্রয়াত নুরুল আমীন তালুকদারের ঘনিষ্টদের একজন ছিলেন তিনি ।

সংবাদ সম্মেলনে তার নেতৃত্বে ওয়ার্ড আওয়ামীলীগ পরিচালিত হোক তা তারা চাননা বলে উল্লেখ করেন।

সেইসাথে তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি প্রদানের দাবি রাখেন উপজেলা আওয়ামীলীগের নিকট।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সামসুল আলম, ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য আব্দুল হাই, আব্দুল হান্নান, আব্দুল লতিফসহ অন্যান্যরা।


হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা ৩০/০৯/১৯ ইং।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)