শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

Daily Pokkhokal
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » মাদক, নারী নির্যাতন ও জঙ্গীবাদ বিরোধী ফুটবল টূর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত
প্রথম পাতা » জেলার খবর » মাদক, নারী নির্যাতন ও জঙ্গীবাদ বিরোধী ফুটবল টূর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত
৫১৮ বার পঠিত
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদক, নারী নির্যাতন ও জঙ্গীবাদ বিরোধী ফুটবল টূর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

---
তৈয়বুর রহমান
গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলায় সরকারী কালিগঞ্জ শ্রমিক কলেজ মাঠে, বিকাল ৪ ঘটিকায়, মাদক, নারী নির্যাতন ও জঙ্গীবাদ বিরোধী ফুটবল টূর্ণামেন্ট ২০১৯ ইং এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ লুৎফুর রহমান, মেয়র কালিগঞ্জ পৌরসভা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মেহের আফরোজ চুমকি,  সংসদ সদস্য গাজীপুর-৫, সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সার্বিক সহযোগিতা, পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন জনাব শামসুন্নাহার পিপিএম, পুলিশ সুপার গাজীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোয়াজ্জেম হোসেন পলাশ, চেয়ারম্যান উপজেলা পরিষদ, জনাব মোঃ আঃ গণি ভুইয়া, সাধারণ সম্পাদক, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, জনাব মোঃ ফেরদৌছ মিয়া, অধ্যক্ষ, সরকারী কালিগঞ্জ শ্রমীক কলেজ। আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু বকর মিয়া, অফিসার ইনর্চাজ, কালিগঞ্জ। জনাব শিবলী সাদিক, উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার, জনাব মোঃ আবু বকর (বাক্কু), চেয়ারম্যান তুমলিয়া ইউনিয়ন পরিষদ, জনাব গাজী সারওয়ার হোসেন, চেয়ারম্যান, জাংগালিয়া ইউনিয়ন পরিষদ, জনাব মোঃ আলমগীর হোসেন খান, সাধারণ সম্পাদক,  কালিগঞ্জ উপজেলা কৃষকলীগ, জনাব এ.কে.এম জাহাঙ্গীর আহমেদ রঞ্জু, উপদেষ্ঠা কালিগঞ্জ, মুনসেফপুর প্রেসক্লাব, মোঃ আহমেদুল কবির, প্যানেল মেয়র ও কাউন্সিলর ৯নং ওয়ার্ড, জনাব মোঃ ইব্রাহিম মোল্লা, কাউন্সিলর ২ নং ওয়ার্ড, কালিগঞ্জ, পৌরসভা।

অন্ধকারাচ্ছন্ন যুব সমাজকে আলোর পথে ফিরিয়ে আনার লক্ষ্যে গাজীপুরের এস.পি জনাব শামসুন্নাহার একটি ব্যতিক্রমি উদ্যোগ গ্রহন করেন, যা কালিগঞ্জের সকল শ্রেণি পেশার মানুষের হৃদয়ে স্থান পেয়েছে। তার পাশাপাশি সমাজ থেকে নারী নির্যাতন ও জঙ্গীবাদ নির্মূলের লক্ষ্যে সকল অতিথিগন মানুষেদেরকে জনসচেতনতা মূলক বক্তব্য পেশ করেন এবং সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি তার বক্তব্যে বলেছেন যে, প্রতি বছর এ ধরনের ফুটবল খেলার আয়োজন করা হবে। তিনি আরও বলেন সরকারী দলের নাম ব্যবহার করে কোন ধরনের অন্যায়, অপরাধ ও ক্ষমতার অপব্যবহার করা যাবে না। যারা এ ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। উক্ত ফুটবল ফাইনাল খেলায় ২ নম্বর ওয়ার্ড ৩-২ গোলে ৯ নম্বর ওয়ার্ড কে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথি উভয় দলের খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরন করেন।



এ পাতার আরও খবর

ঠাকুরগাঁওয়ে ৪ কৃষকের খড়ের গাদায় আগুন, নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ কৃষকের খড়ের গাদায় আগুন, নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ
সেনাবাহিনীর যৌথ অভিযানে নির্বাচনী সহিংসতার অভিযোগে গ্রেফতার-একজন সেনাবাহিনীর যৌথ অভিযানে নির্বাচনী সহিংসতার অভিযোগে গ্রেফতার-একজন
বরিশালে গনপূর্তের সুনাম নষ্টের জন্য মরিয়া একটি চক্র,কঠোর অবস্থানে নির্বাহী প্রকৌশলী বরিশালে গনপূর্তের সুনাম নষ্টের জন্য মরিয়া একটি চক্র,কঠোর অবস্থানে নির্বাহী প্রকৌশলী
বরিশালের সিনিয়র সাংবাদিক নোমানীর আজ শুভ জন্মদিন বরিশালের সিনিয়র সাংবাদিক নোমানীর আজ শুভ জন্মদিন
মেহেন্দিগঞ্জের আদর্শনগর ইউপি সচিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ মেহেন্দিগঞ্জের আদর্শনগর ইউপি সচিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
বিসিসি’র চীফ এ্যাসেসর নুরুল ইসলাম ষড়যন্ত্রের শিকার বিসিসি’র চীফ এ্যাসেসর নুরুল ইসলাম ষড়যন্ত্রের শিকার
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বরিশাল সোনালী ব্যাংক: দুর্নীতিতে জর্জরিত, গোপালের পথে হাটছেন জিএম মাহমুদুল হক বরিশাল সোনালী ব্যাংক: দুর্নীতিতে জর্জরিত, গোপালের পথে হাটছেন জিএম মাহমুদুল হক
সাংবাদিকতা নিয়ন্ত্রণ করা কোন সংগঠনের কাজ নয়: বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকতা নিয়ন্ত্রণ করা কোন সংগঠনের কাজ নয়: বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন
খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)