শিরোনাম:
ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১৯ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ দেবে সরকার, বরাদ্দ ৫০০ কোটি
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ দেবে সরকার, বরাদ্দ ৫০০ কোটি
৭৩৪ বার পঠিত
সোমবার, ১৯ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ দেবে সরকার, বরাদ্দ ৫০০ কোটি

---
পক্ষকাল সংবাদ-
দেশে উদ্যোক্তা তৈরির জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়ে বিশেষ কোম্পানি গঠনের প্রস্তাবের অনুমতি দিয়েছে সরকার। এ প্রতিষ্ঠান থেকে উদ্যোক্তারা বিনা জামানতে ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। সোমবার (১৯ আগস্ট) প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ কোম্পানির অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রস্তাবিত কোম্পানির নাম হবে ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি’। এর অপরিশোধিত মূলধন ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। প্রাথমিকভাবে পরিশোধিত মূলধন থাকবে ২০০ কোটি টাকা। মূলত স্টার্টআপে বিনিয়োগ ও উদ্যোক্তা সংস্কৃতি গড়তে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এ কোম্পানি গঠন করা হচ্ছে।
‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি’ থেকে স্টার্টআপদেরকে মূল্যায়নের পরিপ্রেক্ষিতে সিড স্টেজে সর্বোচ্চ ১ কোটি এবং গ্রোথ গাইডেড স্টার্টআপ রাঊন্ডে সর্বোচ্চ ৫ কোটি টাকা ঋণ দেয়া হবে। এই ঋণ পেতে উদ্যোক্তাদের কোনো জামানত দিতে হবে না।
মোহাম্মদ শফিউল আলম জানান, উদ্যোক্তারা আইডিয়া দিয়েই এই কোম্পানি থেকে টাকা পাবেন। ব্যাংকে লোক পেতে যে মর্টগেজসহ কতকিছু লাগে এখানে তার কিছুই লাগবে না। এখানে ঋণের পরিমাণ ও সুদের হার কত হবে তা কোম্পানি কাজ শুরু করলে ঠিক করা হবে। তিনি জানান, কোম্পানির চেয়ারম্যান হবে তথ্যপ্রযুক্তি সচিব। পরিচালকের সংখ্যা হবে ৭ জন। বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব পদ মর্যাদার কর্মকর্তারা পর্ষদে থাকবেন। এতে ৩৬ জন জনবল থাকার কথা রয়েছে।
জানা যায়, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে আইসিটি বিভাগ ২০১৬ সাল থেকে স্টার্টআপ বাংলাদেশ প্রকল্পের আওতায় একটি কোম্পানি গঠনের কার্যক্রম শুরু করে। নানা ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত সেটি মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হলো।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)