সোমবার, ১৯ আগস্ট ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ঢাকায়
ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ঢাকায়
![]()
পক্ষকাল সংবাদ-
ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। রাত সোয়া নয়টার পর তিনি ঢাকা পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। পরে সাংবাদিকদের সঙ্গে সংক্ষেপে কথা বলেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
ড. জয়শঙ্কর বলেন, দায়িত্ব নেয়ার পর প্রথম ঢাকা সফরে আমি সত্যিকারভাবে আনন্দিত। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার মতো অনেক ইস্যু আছে যা আগামীকাল (মঙ্গলবার) কার্যকরভাবে আলোচনায় আসবে।
চলতি বছরের মে মাসে ভারতের ৩৮তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম বাংলাদেশ সফর। গুড উইল ভিজিট হলেও জয়শঙ্করের তাৎপর্যপূর্ণ এই সফরে বাংলাদেশ-ভারত সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।
আগামী অক্টোবরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য নয়াদিল্লি সফর নিয়েও আলোচনা করবেন তিনি।
একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জয়শঙ্করের বাংলাদেশ সফর বিষয়ে জানিয়েছে, ঢাকা-দিল্লি বিদ্যমান সম্পর্ক আরো শক্তিশালী করাই তার সফরের লক্ষ্য। সফরে অবৈধ অভিবাসন ও অনুপ্রবেশ, কানেক্টিভিটি, রোহিঙ্গা সংকট এবং যৌথ নদীগুলোর পানির বণ্টন ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে। আলোচনায় তিস্তার পানিবণ্টন চুক্তির মতো অমীমাংসিত বিষয়গুলোও স্থান পেতে পারে। তাছাড়া দু’দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য তথা রাজনৈতিক সম্পর্ক জোরদারই তার সফরের মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত