রবিবার, ১১ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » » রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম : আপিল নিষ্পত্তি করে রায় ঘোষণা
রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম : আপিল নিষ্পত্তি করে রায় ঘোষণা
পক্ষকাল প্রতিবেদক : রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম তালিকা (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) নিয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল নিষ্পত্তি করে রায় ঘোষণা করেছেন সুপ্রীম কোর্ট।
প্রধান বিচারপতি মো: মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ রবিবার এ বিষয়ে অধিকতর শুনানি শেষে রায় ঘোষণা করেন।
সংক্ষিপ্ত রায়ে আপিল বিভাগ বলেন, ‘আপিল ডিসপোজড অফ উইথ এক্সপাংশন, মোডিফিকেশন, অবজারভেশন এন্ড ফাইন্ডিংস।’
রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম তালিকা নিয়ে সরকারের আপিল নিষ্পত্তি করে গত ৬ জানুয়ারি সংক্ষিপ্ত আদেশ দেন সুপ্রীম কোর্ট। এ আদেশ নিয়ে আইনজীবীর বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়।
এরপর রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম তালিকা সংক্রান্ত মামলা অধিকতর শুনানির জন্য গত বৃহস্পতিবার আপিল বিভাগের এক নম্বর আদালতের দৈনন্দিন কার্যতালিকাভুক্ত করা হয়। ওইদিন এ বিষয়ে শুনানির পর রবিবার পর্যন্ত শুনানি মুলতবি রাখা হয়। আজ সকাল ও দুপুরে এ বিষয়ে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও রিটকারীদের পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ শুনানি করেন।
প্রসঙ্গত, ১৯৭৫ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে প্রধান বিচারপতি পদমর্যাদাক্রম স্পিকারের সঙ্গে তিন নম্বর ক্রমিকেই ছিলেন। কিন্তু ১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে সেটা পরিবর্তন করে প্রধান বিচারপতিকে চার নম্বর ক্রমিকে রাখা হয়।
এরপর ওয়ারেন্ট অব প্রিসিডেন্সের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের তৎকালীন মহাসচিব মো. আতাউর রহমান ২০০৬ সালে একটি রিট আবেদন দায়ের করে। এর পরিপ্রেক্ষিতে ২০০৬ সালের ১৪ ডিসেম্বর জেলা জজদের পদমর্যাদা সচিবদের নিচে দেখানো কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
রুলের চূড়ান্ত শুনানি শেষে ওয়ারেন্ট অব প্রিসিডেন্সকে অবৈধ ঘোষণা করে ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি দেওয়া রায়ে ৮টি নির্দেশনা দেন হাইকোর্ট।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ