সুপ্রীম কোর্টে বোমা
পক্ষকাল প্রতিবেদক : সুপ্রীম কোর্ট এ্যানেক্স ৯নং ভবনের আদালতের ভেতরে বোমা পাওয়া গেছে। আদালত কক্ষটির একটি আইনের বইয়ের ভেতর কেটে বোমাটি রাখা ছিল। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদালতটিতে বসেন।
প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, রবিবার দুপুরের বিরতির পর শুনানির জন্য তারা এজলাসের ভেতরে যান। এ সময় তারা আইনজীবীদের বসার টেবিলের উপর একটি মোটা আইনের বই দেখতে পান। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ অফিসার আবদুল্লাহ হাসিব খান বইটি খুললে ভেতরে পাতা কেটে বসানো অবস্থায় লাল টেপ দিয়ে মোড়ানো বোমাটি দেখতে পান।
এ সময় তার চিৎকারে উপস্থিত আইনজীবীরাসহ অন্যরা আদালত কক্ষ ত্যাগ করেন। পরে সেখানে পুলিশ ও সংবাদকর্মীরা গিয়ে বোমাটি দেখতে পান। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে। উদ্ধার করা বস্তুটি আদালতের মাঠে নিয়ে যায়।
ডিএমপির জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ রহমতউল্লাহ চৌধুরী বলেন, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এটি বোমাসদৃশ বস্তু। আমাদের বোমা ডিস্পোজাল টিম এটি পরীক্ষা-নিরীক্ষা করবে। তখন উদ্ধার হওয়া বস্তুটির শক্তি ও কার্যকারিতা বোঝা যাবে।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ