বুধবার, ২০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » জাকসু নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা: সভা-সমাবেশ নিষিদ্ধ, সেনা মোতায়েনের আবেদন
জাকসু নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা: সভা-সমাবেশ নিষিদ্ধ, সেনা মোতায়েনের আবেদন
![]()
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | বুধবার, ২০ আগস্ট ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেনা মোতায়েনের আবেদন জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতোমধ্যে সেনাবাহিনীর প্রধানের কাছে তিন দিনের জন্য সেনা মোতায়েনের অনুরোধ পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্য-সচিব একেএম রাশিদুল আলম জানান, “নির্বাচনের দিন, তার আগের দিন এবং পরের দিন ক্যাম্পাসে সেনা মোতায়েনের জন্য আমরা আবেদন করেছি। নিরাপত্তা বেষ্টনী জোরদার করতে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করা হয়েছে।”
নির্বাচন ঘিরে ক্যাম্পাসে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে লক্ষ্যে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, কর্মসূচি এবং ২৫ জনের অধিক জমায়েত নিষিদ্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে যাতে একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং নিরাপদ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করা যায়।




ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন