শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » » ভারতে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের অনুরোধ বাংলাদেশ সরকারের
প্রথম পাতা » » ভারতে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের অনুরোধ বাংলাদেশ সরকারের
১৭৭ বার পঠিত
বুধবার, ২০ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের অনুরোধ বাংলাদেশ সরকারের

অনলাইন ডেস্ক
---
বাংলাদেশ সরকার ভারতের কাছে অনুরোধ করেছে, ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক অফিস ও কার্যক্রম বন্ধ করা হোক। পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (২০ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
ফাইল ছবি
বিবৃতিতে বলা হয়েছে, দিল্লি ও কলকাতায় এই দলের অফিস স্থাপনের খবর বাংলাদেশ সরকারের নজরে এসেছে। ভারতের মাটিতে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা ক্রমবর্ধমান বাংলাদেশবিরোধী কার্যক্রম চালাচ্ছেন। এদের মধ্যে অনেক সিনিয়র নেতা মানবতাবিরোধী গুরুতর অপরাধের অভিযোগে পলাতক রয়েছেন।
বাংলাদেশ সরকার মনে করে, ভারতীয় ভূখণ্ডে এই ধরনের কার্যক্রম বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট অবমাননা, যা দুই দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সু-প্রতিবেশী সম্পর্কের জন্য ঝুঁকি সৃষ্টি করে। এছাড়া, এটি বাংলাদেশে চলমান রাজনৈতিক রূপান্তরকেও প্রভাবিত করতে পারে।
বিবৃতিতে ভারত সরকারের প্রতি অনুরোধ করা হয়েছে, বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কার্যক্রমকে অনুমতি বা সমর্থন না দেওয়া এবং সংশ্লিষ্ট অফিসগুলো অবিলম্বে বন্ধ করার ব্যবস্থা নেওয়া হোক।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)