শনিবার, ১০ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » অপশক্তি সরকারের উন্নয়ন থামাতে পারবে না -পররাষ্ট্রমন্ত্রী
অপশক্তি সরকারের উন্নয়ন থামাতে পারবে না -পররাষ্ট্রমন্ত্রী
মো.জামাল উদ্দিন, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: যারা দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করতে নৈরাজ্য সৃষ্টি করছে বর্তমান সরকার সকল বাধা অতিক্রম করে এ দেশকে সোনার বাংলায় রুপান্তরিত করবে। কোন অপশক্তি এ উন্নয়ন থামাতে পারবে না। শনিবার চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় সভায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, এ কথা বলেছেন। মন্ত্রী আরো বলেন দেশের যারা স্বাধীনতার সঠিক ইতিহাস বিকৃত করে বর্তমান প্রজন্মকে ভূল পথে পরিচালিত করতে নানাভাবে কৌশল অবলম্বন করছে বর্তমান সরকার সেসব প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাসের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার আহবান জানান।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি আয়ুবর রহমান শাহের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তর্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, সহসভাপতি মোতালেব হোসেন সরকার, সুনীল কুমার সাহা,ওলামালীগের সভাপতি অধ্যক্ষ মাওলানা একরামুল হক সদস্য মোস্তাফিজার রহমান ফিজার আজিমুদ্দীন গোলাপসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে মন্ত্রী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৩৭ জন দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে একলক্ষ ৩৭ হাজার টাকার চেক বিতরণ করেন।




রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার