শনিবার, ১০ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » » কী হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে!
কী হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে!
শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ প্রতিনিধি: কী হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে! খোলার পরদিনই সংঘর্ষের কারণে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আবারো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে শিক্ষার্থীদের শনিবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লোকমান হাকিম জানান। এ নিয়ে শিক্ষার্থী ও অভিবাবকরা উদ্বিগ্ন। তিনি বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টর দিকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বলেন, “অবরোধে সৃষ্ট সমংঘর্ষের কারণে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে শনিবার থেকে অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ করা হয়েছে।” সারা দেশে অবরোধের মধ্যে শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের থানাগেট এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিলে লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এর পরপরই খুলনা-কুষ্টিয়া মহা সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও শিবিরকর্মীরা বিক্ষোভ শুরু করে।
এই পরিস্থিতিতে রাতে জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় আবার বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এর আগে গত ৩০ নভেম্বর বাসচাপায় এক শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা ৩৫টি বাস পুড়িয়ে দিলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ ৩৮ দিন পর বৃহস্পতিবার ক্যাম্পাস খুললেও এক দিনের মাথায় শিক্ষার্থীদের আবার হল ছাড়তে হচ্ছে।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ