শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » » কারওয়ান বাজারে শ্রমিকের কাজ করছেন অভিনেতা জোভান!
কারওয়ান বাজারে শ্রমিকের কাজ করছেন অভিনেতা জোভান!
পক্ষকাল সংবাদ-
রাজধানীর কারওয়ান বাজার কাঁচা বাজারের সামনে সকল ক্রেতা-বিক্রেতা সহ অনেক মানুষের ভিড়। লুঙ্গি, শার্ট পড়া এবং গলায় গামছা পেঁচিয়ে মাথায় ঝুঁড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা এক দল ছেলেকে কেন্দ্র করে ঘিরে আছে সবাই। সেখানে দেখা যায় অভিনেতা জোভানকে। যে কিনা বাজার করতে আসা ক্রেতাদের মাছ, মাংস, মুরগি ও কাঁচা তরকারি ইত্যাদি টেনে বেড়াচ্ছে।
এমনই চরিত্রে একটি নাটকে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জোভান।
ব্যতিক্রমধর্মী কাজ উপহার দিতে নিজেকে এভাবেই পরিবর্তন করেছেন জোভান। সম্প্রতি অভিনয়ের জন্য নিজেকে প্রচুর ভাঙছেন। চেষ্টা করছেন নিজেকে আলাদা করে তুলতে। সদ্য শেষ হওয়া এই নাটকের নাম ‘সব পাখির ডানা নেই’। দয়াল সাহার গল্পে এটি পরিচালনা করেছেন সজিব মাহমুদ।
জোভান বলেন, নিজেকে ভাঙ্গার চেষ্টা করছি। বার বার একই চরিত্রে দেখতে দর্শক পছন্দ করেন না। তাই এবারও নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, আমি সব সময় ভিন্ন ধরনের কাজে আগ্রহী থাকি। গল্প পছন্দ হলে কী চরিত্রে অভিনয় করছি সেটা ভাবি না। এই নাটকে আমি বাজার টানা শ্রমিকের চরিত্রে অভিনয় করছি। আশা করি ভালো গল্পের একটি নাটক দেখতে পাবে দর্শক।
শ্রমিক ও পতিতার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। জোভানের চরিত্রের নাম মানিক। তার বাবা-মা বলতে কেউ নেই, সে একা। পড়াশোনা না জানায় বাজারের সবার মাছ, মাংস, মুরগি ও কাঁচা তরকারি টেনে বেড়ায়। এ রকমই একটি গল্পে দেখা যাবে নাটকটি।
আসছে ঈদেই কোন একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার করা হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।




চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়