শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ | খেলাধুলা » গাড়ি ছিনতাইকারীর হাত থেকে বাঁচলেন ওজিল
প্রথম পাতা » অপরাধ | খেলাধুলা » গাড়ি ছিনতাইকারীর হাত থেকে বাঁচলেন ওজিল
৪৭১ বার পঠিত
শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাড়ি ছিনতাইকারীর হাত থেকে বাঁচলেন ওজিল

পক্ষকাল সংবাদ-
লন্ডনের রাস্তায় কাল ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন মেসুত ওজিল ও সিড কোলাসিনাচ। আর্সেনালের এ দুই ফুটবলার অবশ্য অক্ষতই আছেন

লন্ডনে হালকা মোটরযানে করে দস্যুবৃত্তির ঘটনা নতুন কিছু না। আর্সেনাল তারকা মেসুত ওজিল কাল উত্তর লন্ডনে এমন ঘটনারই শিকার হয়েছেন। সে সময় তাঁর সঙ্গে ছিলেন ক্লাব সতীর্থ ও বসনিয়ান ডিফেন্ডার সিড কোলাসিনাচ। ছুরি হাতে হামলা করতে উদ্যত দুজন দুষ্কৃতকারীর সঙ্গে কোলাসিনাচ একাই লড়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ জানিয়েছে, গাড়ি থেকে নেমে দুষ্কৃতকারীদের সঙ্গে হাতাহাতি করেছেন কোলাসিনাচ। গাড়ি ছিনতাই করাই ছিল দুষ্কৃতকারীদের উদ্দেশ্য। কিন্তু কোলাসিনাচ এবং ওজিলের দৃঢ়তায় তা আর সম্ভব হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। আর্সেনাল জানিয়েছে, দুই ফুটবলার হামলার শিকার হলেও কেউ আহত হয়নি। শারীরিকভাবে অক্ষতই আছেন ওজিল ও কোলাসিনাচ।

উত্তর লন্ডনের প্লাটস লেনে এ ঘটনার শিকার হন ওজিল ও কোলাসিনাচ। মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র বলেন, ‘মোটরবাইকে করে দুজন সন্দেহভাজন গাড়ি চালানো এক ব্যক্তিকে ছিনতাইয়ের চেষ্টা করেছে। গাড়িচালক এবং তার সহযাত্রী অক্ষত অবস্থায় রক্ষা পেয়ে গোল্ডার্স গ্রিন রেস্টুরেন্টে যান এবং ওখানে (পুলিশ) কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।’ আজুকা আলিনতাহ নামে এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমকে বলেছেন, একটি তুর্কি রেস্টুরেন্টের সামনে পুলিশের সঙ্গে কথা বলেছেন ওজিল। এ সময় রেস্টুরেন্টের কর্মীরা দুই ফুটবলারকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। ‘ওজিলকে ভীষণ আতঙ্কগ্রস্ত লেগেছে। ছুরি হাতে কেউ হামলা করলে এমন হওয়াই স্বাভাবিক। দেখে মনে হয়েছে, সে (ওজিল) কোনোমতে বেঁচে গেছে।’

লন্ডনের রাস্তায় ফুটবলাররা এর আগেও দুষ্কৃতকারীদের হামলার শিকার হয়েছেন। ২০১৬ সালে ওয়েস্ট হামের অনুশীলন থেকে ফেরার পথে এক দুষ্কৃতকারীর বন্দুকের মুখে পড়েছিলেন ইংলিশ ফরোয়ার্ড অ্যান্ডি ক্যারল। এবার হামলার শিকার হলেন জার্মান তারকা ওজিল ও কোলাসিনাচ। তবে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)