শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » » খিলগাঁও-প্রগতি সরণিতে রিকশাচালকদের বিক্ষোভ, চরম দুর্ভোগ
প্রথম পাতা » » খিলগাঁও-প্রগতি সরণিতে রিকশাচালকদের বিক্ষোভ, চরম দুর্ভোগ
৪১৫ বার পঠিত
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খিলগাঁও-প্রগতি সরণিতে রিকশাচালকদের বিক্ষোভ, চরম দুর্ভোগ

পক্ষকাল সংবাদ ডেস্ক : রাজধানীর তিন সড়কে রিকশা চলাচল বন্ধ করায় আজও খিলগাঁও-প্রগতি সরণির বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন রিকশা চালক ও মালিকরা। এতে সড়কে যান চলাচল বিঘ্নিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসি।

মঙ্গলবার সকাল ৮টার পর থেকেই তারা সড়কে অবস্থান নিতে শুরু করেন। এতে বিঘ্নিত হচ্ছে খিলগাঁও, মালীবাগ, রামপুরা, বাড্ডা ও কুড়িল বিশ্বরোড এলাকায় যান চলাচল।

বিভিন্ন স্থানে অবস্থানকালে রিকশাচালকরা দাবি জানান, যতক্ষণ পর্যন্ত ঢাকার পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএ তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।

এ ব্যাপারে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আজ সকাল ৮টা থেকে উত্তর বাড্ডা এলাকায় রিকশা চালকরা অবস্থান নিয়েছেন। যার ফলে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ রয়েছে। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাড়তি পুলিশ সদস্য রয়েছেন। বিক্ষোভরতদের সঙ্গে কথা বলে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এর আগে, গতকাল সোমবার সকাল ৭টা থেকে সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন রিকশাচালক-মালিকরা। রাজধানীর মুগদা, মানিকনগর, মান্ডাসহ বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নেন তারা। এতে দুর্ভোগে পড়েন সাধারণ জনগণ। এরপর দুপুর দেড়টার দিকে তারা সড়ক ছেড়ে চলে যান।

গত ৩ জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ঢাকা ট্রান্সপোর্ট কন্ট্রোল অথরিটির এক বৈঠকে রাজধানীর দুটি রুটে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

প্রাথমিকভাবে গাবতলী থেকে আসাদগেট হয়ে আজিমপুর ও সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত রিকশা চলাচল করবে না। এছাড়া কুড়িল বিশ্ব রোড থেকে রামপুরা হয়ে খিলগাঁও-সায়েদাবাদ পর্যন্ত রিকশাসহ অন্যান্য অবৈধ ও অননুমোদিত যানবাহন চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)