সাভারে অবৈধ মবিল কারখানায় ভয়াবহ আগুন
পক্ষকাল সংবাদ-
সাভারের হেমায়েতপুরে পোড়া মবিলের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভানোর সময় বয়লার বিস্ফোরণে ফায়ার সার্ভিসের তিন কর্মী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা দেড়টার দিকে হেমায়েতপুরের নাসরিন অটোমবিল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও রাজধানীর কল্যাণপুরের একটি ইউনিটসহ চারটি ইউনিট কাজ করছে। একই সঙ্গে রাজধানীর মিরপুরসহ আশপাশের স্টেশন থেকে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
অগ্নিকাণ্ডের বিষয়ে পার্শ্ববর্তী দিপু কারেন্সি লিমিটেড কারখানার ওয়েল্ডার মশিউর রহমান বলেন, এই কারখানাটি অবৈধ। এখানে মাঝেমধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে চারবার এখানে আগুন লেগে কয়েকজন শ্রমিক মারা গেছে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের লোকজন ও কয়েকটি কারখানার মালিক আতঙ্কিত অবস্থায় রয়েছে। যে কোনো সময় এ আগুন আশেপাশে ছড়িয়ে পড়তে পারে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ