শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » জনপ্রিয়তা বেড়েছে শেখ হাসিনার, কাদেরের পরই দীপু মনি
প্রথম পাতা » রাজনীতি » জনপ্রিয়তা বেড়েছে শেখ হাসিনার, কাদেরের পরই দীপু মনি
৪৪১ বার পঠিত
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনপ্রিয়তা বেড়েছে শেখ হাসিনার, কাদেরের পরই দীপু মনি

ডেস্ক-
আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের প্রথম ৬ মাস পার হয়েছে। এ সময়ের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে ১০ শতাংশ। ফলে বর্তমান জনপ্রিয়তা ৮০ শতাংশ।

এ তথ্য দিয়েছে বেসরকারি জরিপ প্রতিষ্ঠান ‘কলরেডি’। ‘কলরেডি’ এর জরিপ বলছে, মন্ত্রী হিসেবে এ সময়ের মধ্যে সবচেয়ে সফল ওবায়দুল কাদের। ৪১ শতাংশ মানুষ মনে করনে, ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কাজে সব সময় সক্রিয় ছিলেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংবাদ সম্মেলনে জরিপ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। জরিপের ফল পেশ করেন সংগঠনের প্রধান গবেষক অধ্যাপক আবুল হাসনাৎ।

আবুল হাসনাৎ বলেন, সরকারের ৬ মাস পূর্তি উপলক্ষে ৮ থেকে ১৪ জুলাই পর্যন্ত টেলিফোনে ১ হাজার ২৫৫ জনের মধ্যে এ জরিপ পরিচালনা করা হয়। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭৬ শতাংশ পুরুষ, ২৪ শতাংশ নারী।

সংস্থাটি একাদশ জাতীয় নির্বাচনের আগে-পরে দুটি জরিপ পরিচালনা করেছিল।

আবুল হাসনাৎ জানান, জরিপে অংশ নেওয়া ব্যক্তিরা সরকারের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে তারা ধর্ষণসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচারিক প্রক্রিয়ার সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

জরিপের গ্রহণযোগ্যতা সম্পর্কে বলতে গিয়ে আবুল হাসানাৎ দাবি করেন, ‘টিআইবি গবেষণায় সঠিক পদ্ধতি অনুসরণ করে না। তারা এজেন্ডা নিয়ে কাজ করে। আমাদের তা নেই।’

আবুল হাসানাৎ বলেন, সফল মন্ত্রীদের তালিকায় ২০ জনের নাম উঠে এসেছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ওবায়দুল কাদের। ২৯ শতাংশ ব্যক্তির মত অনুসারে, শিক্ষামন্ত্রী দীপু মনি দ্বিতীয় সফল মন্ত্রী।

জরিপে বলা হয়েছে, ৫৪ দশমিক ৯৮ শতাংশ মানুষ মনে করেন, সরকার আগের চেয়ে ভালো করছে। ৩৪ দশমিক ৩৪ শতাংশ মনে করে, সরকার আগে যা ছিল, এখনো তা–ই আছে। ১০ দশমিক ৬৮ শতাংশ মনে করে, সরকার আগের চেয়ে খারাপ বা খুব খারাপ করছে।

জরিপে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত ছয় মাসের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন ৭৯ দশমিক ৭৫ শতাংশ অংশগ্রহণকারী। আগের জরিপে এই হার ছিল ৭০ শতাংশ।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২১ দশমিক ৬৮ শতাংশ মানুষ সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন নির্ধারিত সময়ে মেগা প্রকল্পের বাস্তবায়ন। এর বাইরে ১৫ দশমিক ২৫ শতাংশ অপরাধ নিয়ন্ত্রণ, ৭ দশমিক ১৯ শতাংশ অবকাঠামোগত উন্নয়ন ও ৫ দশমিক শূন্য ১ শতাংশ দুর্নীতি প্রতিরোধকে সরকারের চ্যালেঞ্জ মনে করছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ফ্যাকাল্টি কাজী আহমেদ পারভেজ ও কলরেডির প্রধান নির্বাহী কর্মকর্তা আজাদ আবুল কালাম।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)