বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » ১ আগস্ট থেকে জবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে
১ আগস্ট থেকে জবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে
পক্ষকাল সংবাদ-
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে প্রাথমিক ভর্তি আবেদন শুরু হবে ১আগস্ট থেকে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) ভর্তি কমিটির বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান।
প্রাথমিক আবেদন ১ আগস্ট রাত ১২টা থেকে ২০ আগস্ট পর্যন্ত ও চূড়ান্ত আবেদন ২৩ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আবেদন প্রক্রিয়া শেষে ১৪, ২১, ২৮ ও ২৯ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরিবর্তন হচ্ছে না পরীক্ষা পদ্ধতির। এ বছরও লিখিত পদ্ধতিতে পরীক্ষা হবে জবিতে। এ বিষয়ে জবি রেজিস্ট্রার ওহিদুজ্জামান বলেন, আমরা সুন্দর ও সুষ্ঠু পরীক্ষার মাধ্যমে মেধাবী ছাত্র আনতে বদ্ধপরিকর। এ বছরও লিখিত পদ্ধতিতেই পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।




চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়