শিরোনাম:
ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৪ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » শিশু সজীবের মাথা কাটার রহস্য জানালেন ডিআইজি
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » শিশু সজীবের মাথা কাটার রহস্য জানালেন ডিআইজি
৫২৮ বার পঠিত
বুধবার, ২৪ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিশু সজীবের মাথা কাটার রহস্য জানালেন ডিআইজি

নেত্রকোণা প্রতিনিধি

ময়না তদন্তের রিপোর্ট এবং ঘটনাটির সার্বিক দিক পর্যালোচনা করে জানা গেছে- বলাৎকারের পর শিশু সজীবের মাথা কাটা হয়। এমনটিই জানিয়েছেন, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁইয়া।

বুধবার (২৪ জুলাই) দুপুরে নেত্রকোণা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।

ডিআইজি বলেন, একটি মহল বেশ কিছুদিন ধরে ছেলে ধরা এবং পদ্মা সেতুতে মাথা লাগবে এ ধরনের গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে। এ ধরনের গুজব রটানোর ফলে দেশের বিভিন্ন স্থানে গণপিটুনিতে বেশ কয়েকজন নিহত এবং প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

তিনি বলেন, যারা দেশের উন্নয়ন চায় না। দেশে শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক তা চায় না। পদ্মা সেতু হউক তা চায় না। তারাই এ ধরনের গুজব ছড়াচ্ছে। গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করছে। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার জয়দেব চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নেত্রকোণা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ্, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা নির্মল কুমার দাস, জেলা ইমাম সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বাতেন প্রমুখ।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)