বুধবার, ২৪ জুলাই ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বৃহস্পতিবার নবম ওয়েজ বোর্ডের রোয়েদাদ চূড়ান্ত
বৃহস্পতিবার নবম ওয়েজ বোর্ডের রোয়েদাদ চূড়ান্ত
পক্ষকাল সংবাদ-
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, সাংবাদিক-কর্মচারীদের জন্য গঠিত নবম ওয়েজ বোর্ডের রোয়েদাদ বাস্তবায়নের বিষয়টি বৃহস্পতিবার (২৫ জুলাই) চূড়ান্ত হবে।
বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা জানান।
ওয়েজ বোর্ড নিয়ে সবশেষ অবস্থা জানতে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, এ বিষয়ে বৃহস্পতিবার মন্ত্রিসভা কমিটির সভা হবে। সভায় এটি চূড়ান্ত হবে।
ড. হাছান মাহমুদ বলেন, ঘোষণার কতগুলো সরকারি বিধিবিধান মানতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর সেটি মন্ত্রিসভায় পাঠাতে হবে। কালই তা চূড়ান্ত করতে পারব।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আহ্বায়ক করে এ বছরের ২১ জানুয়ারি মন্ত্রিসভায় নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হয়।
গত বছরের ৪ নভেম্বর সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ডের রোয়েদাদের সুপারিশ তথ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেন নবম ওয়েজ বোর্ডের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক। এ সুপারিশ মন্ত্রিসভায় উত্থাপিত হয়।




চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়