শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৪ জুলাই ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার, নৌযান চলাচল স্বাভাবিক
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার, নৌযান চলাচল স্বাভাবিক
৪৯১ বার পঠিত
বুধবার, ২৪ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার, নৌযান চলাচল স্বাভাবিক

পক্ষকাল সংবাদ-

বেতন-ভাতা বৃদ্ধি, অভ্যন্তরীণ রুটে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে ২৩ জুলাই মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে। তবে ২৪ জুলাই বিকেলে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। সকাল বেলা, নদীবন্দর, বরিশাল।
বেতন-ভাতা বৃদ্ধি, অভ্যন্তরীণ রুটে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধসহ বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটায় ধর্মঘট প্রত্যাহার করা হলে নৌযান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে মঙ্গলবার মধ্যরাত থেকে সব ধরনের নৌযান ধর্মঘট শুরু হয়েছিল। এতে দেশের সঙ্গে দক্ষিণাঞ্চলের ৪৩টি নৌপথে নৌযান চলাচল বন্ধ ছিল।

বিকেলে নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক আলমগীর কবির বলেন, বেলা সাড়ে চারটায় নৌযান শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করে নিলে নৌযান চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম বলেন, নৌপথের যাত্রীদের কথা বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে দফা দাবি আদায়ের পরিস্থিতি দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ দিকে ধর্মঘট চলার সময় অভ্যন্তরীণ নৌ চলাচল ও যাত্রী পরিবহন সংস্থার ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান বলেন, নৌযান শ্রমিকদের মূল দাবিগুলো মেনে নিয়ে লঞ্চমালিকপক্ষ ২০১৬ সালে নৌযান শ্রমিকদের সঙ্গে পাঁচ বছরের একটি চুক্তি করেছিল। সে চুক্তির মেয়াদ আজও শেষ হয়নি। তিনি বলেন, ঈদ সামনে রেখে নৌযানশ্রমিকেরা মানুষকে জিম্মি করে অযৌক্তিক দাবিদাওয়া দিয়ে ফায়দা লোটার চেষ্টা করছেন।



এ পাতার আরও খবর

দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)