মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » পটুয়াখালী জেলার কলাপাড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, থানায় মামলা
পটুয়াখালী জেলার কলাপাড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, থানায় মামলা
নাজমুন নাহার শিমু (বরিশাল) !! পটুয়াখালী জেলার কলাপাড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের ঘটনা ঘটে।
পটুয়াখালী জেলার কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে গত রোববার রাত ১০টার সময় মানসিক ভারসাম্যহীন এক নারীকে (৩০) ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক অটোচালক কবির সিকদারকে (৫৫) গনধোলাই দিয়ে কলাপাড়া থানা পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালীতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নীলগঞ্জ ইউনিয়নের উত্তর গৈয়াতলা গ্রামের মিজানুর রহমান মিলন মৃধা বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, পাখিমারা বাজারে মানসিক ভারসাম্যহীন এ নারী বাজারে দোকানের পিছনে ঘুমিয়ে ছিল। এ সময় কবির সিকদার সবার অগোচরে ওই নারীকে ধর্ষণ করে। ওই নারীর ডাক চিৎকারে পাশ্ববর্তী দোকানের ব্যবসায়ী ও গ্রামবাসীরা এগিয়ে এসে ধর্ষককে আটক করে গনধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবিরকে গ্রেফতার করে।
কলাপাড়া থানা অফিসার ইনচার্জ মো.মনিরুল ইসলাম জানান, কবিরকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে ।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা