শিরোনাম:
ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৩০ জুন ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বিভিন্ন মন্ত্রণালয়ে ৩ লাখ ৮ হাজার পদ শূন্য
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বিভিন্ন মন্ত্রণালয়ে ৩ লাখ ৮ হাজার পদ শূন্য
৪৪৫ বার পঠিত
রবিবার, ৩০ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিভিন্ন মন্ত্রণালয়ে ৩ লাখ ৮ হাজার পদ শূন্য

পক্ষকাল ডেস্ক –

বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ৩ লাখ ৮ হাজার ৩৯২টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ রবিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য আনোয়ারুল আজীমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, এসব পদপূরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ৩৯তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারের ৪ হাজার ৭৯২টি পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সুপারিশ প্রেরণ করেছে। একই সঙ্গে ৪০তম বিসিএসের মাধ্যমে ১৯১৯টি বিভিন্ন ক্যাডারের শূন্য পদে নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

বিরোধী দল জাতীয় পার্টির সদস্য শামীম হায়দার পাটোয়ারীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সার্কিট হাউজে বাবুর্চি পদে কর্মরত কর্মচারিদের অতিরিক্ত ভাতা দেওয়া হয় না। তারা ২০তম গ্রেডেভুক্ত (৮,২৫০-২০,০১০) কর্মচারী হিসেবে বেতন-ভাতাদি পেয়ে থাকেন। সার্কিট হাউজে কর্মরত বাবুর্চিদের দক্ষতা ভাতা প্রদানের পরিকল্পনা মন্ত্রণালয়ের নেই।

সুত্র - কালের কন্ঠ



এ পাতার আরও খবর

মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)