মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | শিক্ষা ও ক্যারিয়ার » চবির পাঁচ হলে তল্লাশি, ১২৮ রাউন্ড গুলিসহ বিপুল অস্ত্র উদ্ধার
চবির পাঁচ হলে তল্লাশি, ১২৮ রাউন্ড গুলিসহ বিপুল অস্ত্র উদ্ধার
পক্ষকাল ডেস্ক-
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রদের পাঁচটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে দু’টি পাইপগান ও ১২৮ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েদেসসোমবার দিনগত রাত দেড়টার দিকে এসব উদ্ধার করে পুলিশ।তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, তল্লাশিকালে এএফ রহমান হলে পেছনের পাহাড় থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি পাইপগান ও ১২৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্যান্য হল থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
জানা যায়, ফেসবুকে এক গ্রুপের নাম নিয়ে অন্য গ্রুপ বাজে মন্তব্য করাকে কেন্দ্র করে গত রোববার দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়ে চবি শাখা ছাত্রলীগের দু’টি গ্রুপ। এতে গত দুই দিনে ৫ জন ছাত্রলীগকর্মী আহত হন।
এ ঘটনার জেরে সোমবার সারাদিন ক্যাম্পাসে দেশীয় অস্ত্রের মহড়া দেয় ওই দুটি গ্রুপের নেতাকর্মীরা। এসব ঘটনায় সোমবার দিনগত রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক হল এএফ রহমান, আলাওল, সোহওয়ার্দী, শাহ আমানত এবং আব্দুর রব হলে প্রক্টরিয়াল বডির সহযোগিতায় এ তল্লাশি চালায় পুলিশ।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা