শিরোনাম:
ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৩০ মার্চ ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | শিক্ষা ও ক্যারিয়ার » বাংলাদেশ ছাত্র-ছাত্রীদের বইয়ের বোঝা বহন করতে হবে না-পররাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » জেলার খবর | শিক্ষা ও ক্যারিয়ার » বাংলাদেশ ছাত্র-ছাত্রীদের বইয়ের বোঝা বহন করতে হবে না-পররাষ্ট্রমন্ত্রী
৪৩৭ বার পঠিত
শনিবার, ৩০ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ ছাত্র-ছাত্রীদের বইয়ের বোঝা বহন করতে হবে না-পররাষ্ট্রমন্ত্রী

সিলেট পক্ষকাল-
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন আজ সিলেট শহরের পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে সেসিপ-এর আওতায় সিলেট অঞ্চলের ই-লার্নিং মেলার উদ্বোধন করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশে আগামীতে ছাত্র-ছাত্রীদের বইয়ের বোঝা বহন করতে হবে না। একটি আই প্যাড নিয়েই তারা স্কুলে যেতে পারবে। ই-লার্নিংয়ের মাধ্যমে সারাবিশ্ব হবে ছাত্র-ছাত্রীদের পাঠশালা। আমরা গঠন করতে পারব একটি উন্নত জাতি। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে ছাত্র-ছাত্রীদের ‘আমি পারি’ এই বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে অনুরোধ করেন তিনি।
ড. মোমেন বলেন, টেকনোলজি যথাযথ ব্যবহার ও ই-লার্নিং এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা উৎকর্ষতা ও পরিপক্কতা অর্জন করবে এবং আমরা পাব একটি উন্নত জাতি। টেকনোলজিই হলো আমাদের প্রধান হাতিয়ার যার মাধ্যমে আমরা আমাদের জনগণকে জনসম্পদে পরিণত করতে পারব। ডিজিটাল টেকনোলজি শিক্ষকদের সতর্কতা ও আন্তরিকতার সাথে শিখতে হবে এবং সে অনুযায়ী ছাত্র-ছাত্রীদের শেখাতে হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক অধ্যাপক মো: হরুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো: মাহামুদ-উল হক, সিলেটের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অধ্যাপক ড. সামসুন নাহার, ইথিক্র অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)