শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » খালেদা জিয়াকে মুক্ত করাই স্বাধীনতা দিবসের অঙ্গীকার: মির্জা ফখরুল
প্রথম পাতা » রাজনীতি » খালেদা জিয়াকে মুক্ত করাই স্বাধীনতা দিবসের অঙ্গীকার: মির্জা ফখরুল
৩৮১ বার পঠিত
মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খালেদা জিয়াকে মুক্ত করাই স্বাধীনতা দিবসের অঙ্গীকার: মির্জা ফখরুল

২৬ মার্চ- যেই গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল সেটিকে পুনরুদ্ধার এবং গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করাই এবারের স্বাধীনতা দিবসে বিএনপির অঙ্গীকার বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার মহান স্বাধীনতা ও বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি দলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানিয়ে তিনি এ অঙ্গীকারের কথা জানান।

শ্রদ্ধা জানানোর পর বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্র ও দেশনেত্রীকে মুক্ত করাই স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার। জনগণকে সঙ্গে নিয়ে যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন সেই নেত্রী খালেদা জিয়াকে আমরা মুক্ত করব।

স্বাধীনতার চেতনা লুন্ঠিত হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, জাতির জন্য চরম দুর্ভাগ্য স্বাধীনতার যে চেতনা ও আদর্শ নিয়ে একাত্তরে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, তা লুণ্ঠিত হয়েছে। বাকশালের আদলে একদলীয় শাসন কায়েম হয়েছে দেশে। আজ দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই, কোনো অধিকার নেই, গণতন্ত্র নেই।

স্বাধীনতার আদর্শকে পুনরুদ্ধার করার জন্য দেশবাসীকে শপথ নেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ দলের নেতাকর্মীদের নিয়ে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।



এ পাতার আরও খবর

ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে? ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর  বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে
নেতৃত্ব সংকট দূর করতে  শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায় জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)