শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৭ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | সম্পাদক বলছি » নীলফামারীতে টাকার বিনিময়ে নতুন বই
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | সম্পাদক বলছি » নীলফামারীতে টাকার বিনিময়ে নতুন বই
৪৯৪ বার পঠিত
বুধবার, ৭ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নীলফামারীতে টাকার বিনিময়ে নতুন বই

---জসিম উদ্দিন, নীলফামারী: নীলফামারীতে সরকারের দেয়া বিনামূল্যে পাঠ্যবই বিতরনে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে তৃনমৃল পর্যায়ে সরকারী সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ববোধ নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
সূত্র মতে, জেলার কয়েকটি প্রতিষ্ঠানে প্রতি সেট নুতন বই বিতরনে শিক্ষার্থী প্রতি ২০০ টাকা করে নেয় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন। এর প্রতিবাদে দু-একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিভাবক কর্তৃক অবরুদ্ধ হওয়ার ঘটনা এবং কয়েকটি বিদ্যালয়ে বই বিতরন বন্ধ করে দেয়া হয়েছে। এমন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে জেলার ডোমার উপজেলার বামুনিয়া কাচারী এসসি উচ্চ বিদ্যালয়, বামুনিয়া ঘোনপাড়া দাখিল মাদ্রাসা, বামুনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও ডিমলা উপজেলার ডালিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়।
অভিভাবকদের অভিযোগে জানা যায়, সরকার বিনামুল্যে বই বিতরন করার নির্দেশ থাকার পরও উল্লেখিত বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন শিক্ষার্থীদের নিকট হতে প্রতিসেট নুতন বই দুইশত টাকা করে জোর করেই আদায় করেছে। শিক্ষার্থীদের অভিযোগ, সকল শিক্ষার্থীদের জিম্মি করে ২০০ টাকা করে আদায়ের বিষয়টি বাধ্য হয়ে বাড়ীতে গিয়ে অভিভাবকে বলতে হয়েছে। বই বিতরনে টাকা নেয়ার অভিযোগে ডালিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিনকে শিক্ষার্থী সহ এলাকার অভিভাবকরা বিক্ষোভ মিছিল করে স্কুলে অবরুদ্ধ করে রাখে। পরে ডিমলা উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আহসান হাবীব এর হস্তক্ষেপে ও টাকা ফেরত দিয়ে তিনি ছাড়া পান।
অপরদিকে জেলার ডোমার উপজেলার বামুনিয়া কাচারী এসসি উচ্চ বিদ্যালয়, বামুনিয়া ঘোনপাড়া দাখিল মাদ্রাসা, বামুনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরনে প্রতি সেট ২০০ টাকা করে নেয়ার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বই বিতরন বন্ধ করে দেয়। বামুনিয়া কাচারী এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, বামুনিয়া ঘোনপাড়া দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম ও বামুনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়বুল আলী তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করলেও বই বিতরন বন্ধের কোন কারন সাংবাদিকদের জানাতে পারেন নি।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)