শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৭ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » চাটমোহরে গৃহবধূর আত্মহত্যা, শিক্ষককে অস্ত্রাঘাত
প্রথম পাতা » জেলার খবর » চাটমোহরে গৃহবধূর আত্মহত্যা, শিক্ষককে অস্ত্রাঘাত
৪৫১ বার পঠিত
বুধবার, ৭ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে গৃহবধূর আত্মহত্যা, শিক্ষককে অস্ত্রাঘাত

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধরইল গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী সাবিনা খাতুন (৩০) বাড়ির সবার অগোচরে গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করার চেষ্টা চালায়। পরিবারের সদস্যরা বিষয়টা টের পেলে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে চাটমোহর থানায় একটি ইউডি মামলা হয়েছে। গতকাল বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালে চাটমোহর থানায় ৩২ টি ইউডি মামলা হয়েছে।অন্যদিকে পাবনার চাটমোহরে গত মঙ্গলবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে এক স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ। জানা গেছে, উপজেলা মূলগ্রাম ইউনিয়নের সুই গ্রামের ক্ষতবাড়ি পুরাতন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজগার আলী (৫১) কে একই গ্রামের লুৎফর হোসেন গং ধারালো অস্ত্র দিয়ে কপিয়ে হত্যার চেষ্টা করে। আজগার আলী চিৎকারে আশে-পাশের লোকজন এসে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয়রা জানান, গভীর নলকুপের ঘর তৈরীর জন্য আজগর মিস্ত্রির বাড়িতে যাওয়ার পথে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের লুৎফর হোসেন তাকে হত্যার চেষ্টা চালায়। এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) সুব্রত কুমার সরকার জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)