শনিবার, ২৩ মার্চ ২০১৯
প্রথম পাতা » রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ডাকসুর
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ডাকসুর
পক্ষকাল সংবাদ-
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু)নির্বাচিত নেতৃবৃন্দ।
প্রথম কার্যনির্বাহী সভা শেষে শনিবার বিকালে ধানমন্ডি ৩২ নম্বরে এই শ্রদ্ধা জানানো হয়। বাসে করে ডাকসু সভাপতি ও ঢাবি উপাচার্য আখতারুজ্জামানের নেতৃত্বে ডাকসুর নির্বাচিতরা সেখানে যান। পরে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
ডাকসুর ভিপি নুরুল হক নূর, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেনসহ ২৫ সদস্যের নির্বাহী কমিটির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
এর আগে বেলা সাড়ে এগারোটা থেকে ডাকসু ভবনের দ্বিতীয় তলায় নবনির্বাচিত কমিটির প্রথম কার্যকরি সভা শুরু হয়। পদাধিকার বলে ডাকসুর সভাপতি ও ভিসি আখতারুজ্জামান এতে সভাপতিত্ব করেন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডাকসুর নবনির্বাচিত জিএস গোলাম রাব্বানী। এরপর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রায় তিন দশক পর ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সাধারণ ছাত্র অধিকার আন্দোলনের নেতা নুর ভিপি ও তার প্যানেলের আখতার হোসেন সমাজসেবা সম্পাদক নির্বাচিত হন। আর জিএস-এজিএসসহ বাকি ২৩টি পদে জয়লাভ করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ।
অন্যদিকে ১৮টি হলের ১২টিতেই ভিপি-জিএসসহ অধিকাংশ পদে জয় পায় ছাত্রলীগ। বাকি ছয়টিতে স্বতন্ত্র পদে ভিপি-জিএসসহ কিছু পদে জয় পান স্বতন্ত্র প্রার্থীরা।




ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিকই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ারও বটে
নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়