শনিবার, ৯ মার্চ ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » আব্দুল আওয়াল মিন্টু ও গয়েশ্বর চন্দ্র রায়কে বিমানবন্দর থেকে ফেরত
আব্দুল আওয়াল মিন্টু ও গয়েশ্বর চন্দ্র রায়কে বিমানবন্দর থেকে ফেরত
পক্ষকাল সংবাদ-
শনিবার ৯ই মার্চ আব্দুল আওয়াল মিন্টু ও গয়েশ্বর চন্দ্র রায়কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশযাত্রায় বাধা দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। শনিবার গয়েশ্বরের ব্যক্তিগত সহকারী শাহীন তাদের বিদেশযাত্রায় বাধা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্যারের (গয়েশ্বর) শনিবার বিকাল সোয়া ৫টায় জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ব্যক্তিগত সফরে দুই দিনের জন্য ভারত যেতে চেয়েছিলাম। সরকারের বাধার কারণে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘গয়েশ্বর চন্দ্রের কলকাতা আর আমার হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল। বিমানবন্দর যাওয়ার পর দু’জনের একজনকেও ক্লিয়ারেন্স দেয়নি, ফ্লাইট চলে গেছে। আমি আবার রাত সাড়ে ১১টার সময় ফ্লাইট বুক করেছি। ব্যবসায়িক কাজে সেখানে যাবো আমি। হায়দ্রাবাদ থেকে একটি সেমিনারে যোগ দিতে আমার শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে।’
সময় সংবাদ




ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিকই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ারও বটে
নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়