শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ৪ মার্চ ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » জবি শিক্ষার্থী এহসান জামিন পেল
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » জবি শিক্ষার্থী এহসান জামিন পেল
৫০৩ বার পঠিত
সোমবার, ৪ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জবি শিক্ষার্থী এহসান জামিন পেল

পক্ষকাল সংবাদ - মিথ্যা মামলায় কারাবন্দি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী এহসান হাবিব সুমন জামিনে ছাড়া পেয়েছেন। কোতোয়ালি থানার ওসি মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে আমরা তদন্ত করছি। তদন্ত করলে হয়ত সব তথ্য পরিষ্কার হবে। নির্দোষ কেউ যাতে শাস্তি না পায়, তা আমরাও চাই।
সুমনের মামলা প্রত্যাহারের বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক নূর মোহাম্মদ বলেন, সুমন অলরেডি জামিনে ছাড়া পেয়েছে। একটা মামলা করলে তা প্রত্যাহার করতে অনেক সময় লাগে। সে যদি কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত না থাকে তাহলে মামলা প্রত্যাহার করা হবে।
এর আগে আটক হওয়ার ঘটনা জানিয়ে সুমন কেন্দ্রীয় কারাগার থেকে খোলা চিঠি লেখেন।

ওই চিঠিতে তিনি জানান, বাসায় বাইক রাখার কোনো ব্যবস্থা না থাকায়, তিনি বিশ্ববিদ্যালয়ে বাইক রাখতেন। গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাইক রেখে ফেরার পথে ক্যাম্পাসের সামনে থেকে পুলিশ তাকে আটক করে। ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

খোলা চিঠিতে তিনি আরো জানান, মামলায় লেখা আছে ছাত্রলীগের ১৮ ফেব্রুয়ারির সংঘর্ষের দায়ে মামলা হয়েছে। সেদিন তিনি মিরপুরের বিআরটিএতে বাইকের রেজিস্ট্রেশন নম্বর আনতে গিয়েছিলেন।
এহসান হাবিব সুমন দাবি করেছেন, তিনি রাজনীতির সাথে সংশ্লিষ্ট নন। তার মুক্তির দাবিতে আল্টিমেটাম দিয়েছিল জবি ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
গ্যাস–সংকট নিয়ে সংসদে তীব্র ক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সংযোগের দাবি গ্যাস–সংকট নিয়ে সংসদে তীব্র ক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সংযোগের দাবি
ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)