শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » এই সরকারের অধীনে আর নির্বাচনে যাবে না বিএনপি: বরকতুল্লাহ বুলু
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » এই সরকারের অধীনে আর নির্বাচনে যাবে না বিএনপি: বরকতুল্লাহ বুলু
৪৫৭ বার পঠিত
মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এই সরকারের অধীনে আর নির্বাচনে যাবে না বিএনপি: বরকতুল্লাহ বুলু

---নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, নির্বাচনে বিএনপি হারেনি, হেরেছে গণতন্ত্র এবং দেশের জনগণ। দেশের মানুষ ভোট দিতে পারেনি। দেশের মানুষ ভোট দিতে পারলে বিএনপি আজ ক্ষমতায় থাকতো।

তিনি আরও বলেন, বিএনপি বর্তমান অবস্থা কাটিয়ে আবারো ঘুরে দাঁড়াবে। আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন কখনো সুষ্ঠু হবে না। তাই আগামীতে এ সরকারের অধীনে আর নির্বাচনে যাবে না বিএনপি।

এসময় খালেদা জিয়াকে মুক্ত করতে ও দলের ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর জন্য দলের প্রার্থী ও নেতৃবৃন্দের প্রতি আহবান জানান বরকতুল্লাহ বুলু।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

এছাড়া বক্তব্য দেন চেয়ারপার্সনের উপদেষ্টা বগুড়া জেলা বিএনপির নেতা হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটির সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর হেনা, লাভলী রহমান, শফিকুল হক মিলন, ওবায়দুর রহমান চন্দন, বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, বগুড়া- ৪ আসনের বিএনপির এমপি মোশারফ হোসেন, মাহবুবর রহমান বকুল, মাফতুন আহমেদ খান রুবেল, শাহ মেহেদী হাসান হিমু, সিপার আল বখতিয়ার, শাহাবুল আলম পিপলু, খায়রুল বাশার, আবু হাসান, তাজুল ইসলাম, ফারুকুল ইসলাম প্রমুখ।



এ পাতার আরও খবর

ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
গ্যাস–সংকট নিয়ে সংসদে তীব্র ক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সংযোগের দাবি গ্যাস–সংকট নিয়ে সংসদে তীব্র ক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সংযোগের দাবি
ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম
প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক
৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা
বিএনেসবি চক্ষু হাসপাতালের ঘটনায় বিএনপি’র পাঁচ নেতাকে শোকজ বিএনেসবি চক্ষু হাসপাতালের ঘটনায় বিএনপি’র পাঁচ নেতাকে শোকজ
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)