রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » সরকারি স্কুলের শূন্য পদের তথ্য চেয়েছে অধিদপ্তর
সরকারি স্কুলের শূন্য পদের তথ্য চেয়েছে অধিদপ্তর
![]()
পক্ষকাল ডেস্কঃ
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের শূন্য পদের তথ্য চেয়ে জেলা শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ৪ ফেব্রুয়ারির মধ্যে এসব শূন্য পদের তথ্য অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে জেলা শিক্ষা কর্মকর্তাদের। রোববার (৩ জানুয়ারি) অধিদপ্তর সূত্র দৈনিক শিক্ষাকে এ তথ্য জানায়।সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক পদগুলোর তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সরকারি স্কুলগুলোতে সৃষ্টপদ, কর্মরত পদ, শূন্যপদের তথ্য ও এসব পদ সংক্রান্ত মন্তব্য নির্ধারিত ছক মোতাবেক পাঠাতে বলা হয়েছে জেলা শিক্ষা কর্মকর্তাদের।
ইমেইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে। এছাড়া এসব তথ্যের হার্ডকপি আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।
এছাড়া প্রধান শিক্ষকদের বিদ্যালয়ের পিডিএসের এডমিন অপশনে বিষয়ভিত্তিক সৃষ্টপদের তথ্য এন্ট্রি করতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ব্যর্থতায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলেও জানা গেছে।




দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে