শিরোনাম:
ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১২ জুন ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ১১
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ১১
৪৮৮ বার পঠিত
মঙ্গলবার, ১২ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ১১

---পক্ষকাল ডেস্কঃ

রাঙামাটি: ভারী বর্ষণে নানিয়ারচর উপজেলায় পাহাড় ধসে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কজন। মঙ্গলবার সকালে ভারী বৃষ্টিপাতের কারণে নানিয়ারচর উপজেলার বড়কুল ও ধর্মচান গ্রামের পাহাড়ের অংশ ধসে পড়ে মাটি চাপা পড়ে পাহাড়ের পাদদেশে থাকা বাড়িঘর।

নিহতদের মধ্যে আটজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- নানিয়ারচরে বড়কূলপাড়ার একই পরিবারের তিনজন সুরেন্দ্র লাল চাকমা, তার স্ত্রী রাজ্য দেবী চাকমা ও মেয়ে সোনালী চাকমা, হাতিমারা গ্রামের রুমেল চাকমা, রিতান চাকমা ও রীতা চাকমা, শিয়াইল্লাপাড়া গ্রামের ফুলদেবী চাকমা ও ইতি চাকমা।

এ ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নানিয়ারচরের বড়িঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামে এবং সাবেক্ষ্যং ইউনিয়নে পাহাড় ধসের ঘটনা ঘটে। টানা বৃষ্টিপাতের মধ্যে এসব স্থানে সোমবার দিবাগত রাতে পাহাড় ধসে পড়ে।

নানিয়ারচর থানার ওসি আব্দুল লতিফ জানান, আমরা পাহাড় ধসের খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে না যাওয়া পর্যন্ত হতাহতের বিষয়ে বিছু বলতে পারব না।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)