শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১০ মার্চ ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » বিএনপিপন্থী আইনজীবীদের ঐক্যবদ্ধ প্যানেল
প্রথম পাতা » রাজনীতি » বিএনপিপন্থী আইনজীবীদের ঐক্যবদ্ধ প্যানেল
৪৫৫ বার পঠিত
শনিবার, ১০ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপিপন্থী আইনজীবীদের ঐক্যবদ্ধ প্যানেল

---
পক্ষকাল ডেস্ক ;সিনিয়র নেতাদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত ত্রিধারায় বিভক্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার) নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার রাতে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক রুদ্ধদ্বার বৈঠকের পর এই কোন্দল নিরসন হয় বলে জানা গেছে।

এসময়ে বিভক্ত আইনজীবীদের হাতে হাত রেখে এবং ফটোশেসন করে সকলের মান অভিমানকে দহৃর করেন নেতারা। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিষ্টার মওদুদ আহমদ, ব্যারিষ্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর নাসির, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপি নেতা ড. আসাদুজ্জামান রিপন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ব্যারিষ্টার কায়সার কামাল, ব্যারিষ্টার রুমিন ফারাহানা, অ্যাডভোকেট ফাহিম আক্তার মুšিুসহ বিএনপিপন্থি তিন প্যানেলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঐক্যবদ্ধ প্যানেলের বিষয়ে অ্যাডভোকেট জয়নুল আবেদীন সাংবাদিকদের জানান, তাদের মধ্যে সকল সমস্যার সমাধান হয়েছে। দলের সিনিয়র নেতৃবৃন্দ আইনজীবীদের সঙ্গে বসে এ সমস্যা সমাধান করেছেন বলেও তিনি জানান।

অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার) নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবীদের একক প্যানেল নিশ্চিত করা হয়েছে। এই প্যানেলে সভাপতি হিসেবে অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং সাধারণ সম্পাদক হিসেবে ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন রয়েছেন। নিজেদের মধ্যে সকল ভূল বোঝাবুঝির অবসান হয়েছে বলেও তিনি জানান।

গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার) নির্বাচনে অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নেতৃত্বে বিএনপি সমর্থিত ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল’ ঘোষণার পরদিন বুধবার বিদ্রোহী অপর একটি প্যানেল ঘোষণা করা হয়। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে বিএনপিপন্থী আইনজীবীদের এ বিদ্রোহী প্যানেল মনোনয়ন বঞ্চিতের অভিযোগ এনে পাল্টা প্যানেল ঘোষণা করে। এর পরদিন বৃহস্পতিবার বিএনপিপন্থী আরও একটি (তৃতীয়) প্যানেল ঘোষণা করা হয়।

বিএনপির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহ্ মো. খসরুজ্জামানের নেতৃত্বে এই প্যানেল ঘোষণা করা হয়। ঘোষণা করা ওই প্যানেলের সম্পাদক হলেন অ্যাডভোকেট মোহাম্মদ আবুল বাশার। এই প্যানেলের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট শামসুল জালাল চৌধুরী ও অর্থ সম্পাদক অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন লিপি। তবে অন্য কোন প্রার্থীর নাম ঘোষণা করেননি তারা।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)