শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১০ মার্চ ২০১৮
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » জিয়া বাঙালিদের ওপর গুলি চালিয়েছেন, নাউযুবিল্লাহ ঃ কাদের সিদ্দিকী
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » জিয়া বাঙালিদের ওপর গুলি চালিয়েছেন, নাউযুবিল্লাহ ঃ কাদের সিদ্দিকী
৪৩৮ বার পঠিত
শনিবার, ১০ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জিয়া বাঙালিদের ওপর গুলি চালিয়েছেন, নাউযুবিল্লাহ ঃ কাদের সিদ্দিকী

---
পক্ষকাল সংবাদঃ
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের ওপর গুলি চালিয়েছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন দাবি নাকচ করে দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

তিনি বলেন, ‘সম্প্রতি (শুক্রবার) আমাদের প্রধানমন্ত্রী বলেছেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের ওপর গুলি চালিয়েছেন, নাউযুবিল্লাহ। এমন ডাহা মিথ্যা কথা বলেন কিভাবে?’

শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরে নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয় মাঠে যাদবপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা হিসেবে যদি জিয়াউর রহমানের বদনাম করা হয়, তাহলে এটা মুক্তিযুদ্ধের বদনাম হবে। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন, কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে জিয়াউর ছিলেন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা।’

বঙ্গবীর বলেন, ২৫ মার্চ মধ্যরাত পর্যন্ত জিয়াউর রহমান পাকিস্তানের পক্ষে ছিলেন, তাই বলে বাঙালিদের ওপর গুলি চালাননি। প্রকৃতপক্ষে গুলি চলেছিল জয়দেবপুরের টঙ্গীতে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে যখন খুন করা হয় শফীউল্লাহ সেনাপ্রধান ছিলেন। জিয়াউর রহমানকে খুনি বললে কেএম শফিউল্লাহকে খুনির বাপ বলতে হবে।

কাদের সিদ্দিকী বলেন, হাসিনা বলে খালেদা জিয়া চোর আবার খালেদা জিয়া বলে হাসিনা চোর। তাহলে আমরা কি চোরের দেশে বাস করি?

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সমালোচনা করে তিনি বলেন, ‘ইনু যত মানুষ মেরেছেন, মুক্তিযুদ্ধে পাকিস্তানিরাও তত মানুষ মারে নাই। শেখ হাসিনার বাপকে যারা মেরেছে, তারাই এখন তার ঘাড়ে উঠেছে।’

ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, উপজেলা সভাপতি আতোয়ার রহমান প্রমুখ।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)