রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘সমাধান’ মিয়ানমারের হাতেই : জাতিসংঘের হাইকমিশনার
‘সমাধান’ মিয়ানমারের হাতেই : জাতিসংঘের হাইকমিশনার
![]()
পক্ষকাল সংবাদ ঃমিয়ানমারের রাখাইন রাজ্যে সবার আগে সহিংসতা বন্ধ করে সমস্যার সমাধান করতে হবে বলে মত দিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডি।তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট ‘সমাধান’ মিয়ানমারের হাতেই রয়েছে, কারণ সংকট সেখান থেকে উৎপত্তি।ফিলিপো গ্র্যান্ডি রোববার (২৪ সেপ্টেম্বর) কক্সবাজারের রোহিঙ্গা পরিস্থিতি দেখতে গিয়ে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রোহিঙ্গারা ওখানে বিভৎস সহিংসতার শিকার, মানসিকভাবে বিপর্যস্ত। তাদের চিকিৎসা প্রয়োজন। এই সময় অতি জরুরি খাদ্য, আশ্রয় ও চিকিৎসা। এছাড়া মিয়ানমার সরকারকে আমি আহ্বান জানাবো তাদের ফিরিয়ে নিতে।শনিবার তিনি তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন। আসার পরেই তিনি কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সোমবার ঢাকায় ফিরে উচ্চপর্যায়ের কর্মকতাদের সঙ্গে বৈঠক করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া, প্রধানমন্ত্রীর অন্তর্জাতিক উপদেষ্টা গওহর রিজভী, রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া নিউইয়র্কে অবস্থানরত পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ঢাকায় ফিরে আসলে গ্র্যান্ডির সঙ্গে বৈঠক করবেন।
নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইতোমধ্যেই গ্র্যান্ডির বৈঠক হয়েছে। সেখানে তিনি বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত