শিরোনাম:
ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » এক লাখ রোহিঙ্গার জন্য আশ্রয়কেন্দ্র গড়ে দেবে তুরস্ক
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » এক লাখ রোহিঙ্গার জন্য আশ্রয়কেন্দ্র গড়ে দেবে তুরস্ক
৩৬৮ বার পঠিত
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এক লাখ রোহিঙ্গার জন্য আশ্রয়কেন্দ্র গড়ে দেবে তুরস্ক

---------পক্ষকাল সংবাদঃ
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে এক লাখ অধিবাসীর জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দেবে তুরস্ক।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে রোববার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সৌজন্য সাক্ষাতে একথা জানান তুরস্কের আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক সংস্থার সমন্বয়ক আহমেদ রফিক।
ত্রাণমন্ত্রী জানান, একান্ত মানবিক কারণে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের বাংলাদেশ আশ্রয় দিয়েছে। রোহিঙ্গা নিয়ে সরকারের মনোভাব ও অবস্থান অবহিত করেন মন্ত্রী।
তুরস্কের প্রতিনিধি জানান, রোহিঙ্গা সমস্যার সুষ্ঠু সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে। তুরস্ক বাংলাদেশে পালিয়ে আসা এক লাখ রোহিঙ্গা নাগরিকের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দেবে। আশ্রয়কেন্দ্র নির্মাণের স্থান নিয়ে আলোচনা করেন তারা।
তুরস্কের প্রতিনিধি আরো জানান, দেশটি শিগগিরই ১৩টি আইটেমের সমন্বয়ে প্রস্তুত ১০ হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী দেবে।
তুরস্কের উপপ্রধান মন্ত্রী রিসেপ আব্বাস শিগগিরই বাংলাদেশ সফর করবেন বলেও জানান তিনি।
সাক্ষাতকালে তারা রোহিঙ্গা পরিস্থিতিসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলাপ করে রোহিঙ্গাদের নির্যাতনের বিষয়টিকে অমানবিক হিসেবে উল্লেখ করে দ্রুত এর সমাধান আশা করেন।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)