শিরোনাম:
ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » খুলনায় অবিরাম বৃষ্টিতে অধিকাংশ রাস্তা তলিয়ে গেছে; জনদূর্ভোগ চরমে
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » খুলনায় অবিরাম বৃষ্টিতে অধিকাংশ রাস্তা তলিয়ে গেছে; জনদূর্ভোগ চরমে
৭৮০ বার পঠিত
বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় অবিরাম বৃষ্টিতে অধিকাংশ রাস্তা তলিয়ে গেছে; জনদূর্ভোগ চরমে

---ইশরাত ইভা (খুলনা থেকে) খুলনা মহানগরীর বাসিন্দারা টানা ভারি বৃষ্টিপাতে পানিবন্দি হয়ে পড়েছেন। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার দুপুর অবধি বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর বেশিরভাগ এলাকা। বৃষ্টির কারনে রিকসাভাড়া বেড়েছে তিন গুন। ভারি বর্ষনের কারণে খুলনার উপকূলীয় তিন উপজেলায় তিন লক্ষাধীক মানুষ ভাঙ্গন আতঙ্কে রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, রেকর্ড বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর উঁচু অঞ্চল বলে পরিচিত অনেক এলাকাও। নগরীর পিটিআই মোড়, রয়্যাল মোড় শেখপাড়া পুরাতন মসজিদ সড়কে জমেছে হাঁটুপানি। এসব সড়কের আশপাশের সব বাড়ির নিচতলায় পানি উঠে গেছে। নগরীর অন্যতম বাণিজ্যিক এলাকা কেডিএ এভিনিউ জলাবদ্ধতায় রীতিমতো দ্বীপে পরিণত হয়েছে।

---এ এলাকায় জমেছে কোমর সমান পানি। ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীরা পানি থেকে মালপত্র উদ্ধারে ব্যস্ত সময় পার করছেন। রিকশাচালক মোঃ ফরহাদ বলেন, ঘরের কাঁথা-বালিশ, চুলা, থালাবাটি- সব কিছু পানিতে তলিয়ে গেছে। শান্তিধাম মোড়ে গিয়েও দেখা গেল কোমর পানিতে ডুবে আছে সব। পানিতে দাঁড়িয়ে দোকান পরিষ্কারে ব্যস্ত ছিলেন এখানকার লোকজন। বাংলাদেশ বেকারির কর্মচারী সফিক জানান, দোকানের ভেতরে পানি ঢুকলেও আগে থেকে প্রস্তুতি নেওয়ায় মালপত্রের কোনো ক্ষতি হয়নি। নগরীর সামছুর রহমান রোডও ছিল দুই ফুট পানির নিচে। রিকশা নিয়ে এগিয়ে যেতে দেখা গেল বাইতিপাড়া এলাকায় কোমর পানিতে দাঁড়িয়ে ড্রেন পরিষ্কার কাজ তদারক করছেন স্থানীয় কাউন্সিলর হাসান ইমাম চৌধুরী ময়না। তিনি বলেন, জোয়ারের সময় বৃষ্টি হলে পানি নামতে পারে না। এ ছাড়া খালগুলোতে বাঁধ দিয়ে কাজ করায় পানি নামতে দেরি হচ্ছে। ফলে নগরীর রাস্তাঘাটে পানি উঠে যাচ্ছে। কাউন্সিলরের সঙ্গে ওই ওয়ার্ডের মির্জাপুর রোড, আহসান আহমেদ রোড, স্যার ইকবাল রোড, বেনী বাবু রোড, বিকে ইউনিয়ন ইনস্টিটিউশন, ধর্মসভা ক্রস রোড, পিকচার প্যালেস মোড় ঘুরে দেখা গেছে প্রতিটি সড়ক ও বাড়ি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এসব সড়কে অবস্থিত সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়, করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আযম খান সরকারি কমার্স কলেজ, পাইওনিয়ার মহিলা কলেজের ভেতরেও হাঁটুপানি দেখা গেছে। এসব স্কুল ও কলেজসহ নগরীর অধিকাংশ স্কুলে পরীক্ষা চলায় পানিতে ভিজতে ভিজতে স্কুলে যেতে হয়েছে ছাত্রছাত্রীদের। রাস্তাঘাট পানিতে ডুবে থাকায় যান চলাচলও ছিল কম। বিকেলে অনেকের বাড়ি গিয়ে ঘর থেকে পানি পরিষ্কার করতে দেখা গেছে। কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি বলেন, একদিনে এমন বৃষ্টিপাত শেষ কবে হয়েছে মনে নেই। জোয়ারের সময় এত বৃষ্টি হলে নিমিষেই জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়। এদিকে জোয়ারের পানির চাপ বৃদ্ধি পাওয়ায় রূপসা নদীর দুই তীরের গ্রামগুলো প্লাবিত হয়েছে। বিশেষ করে আইচগাতী, সিংহেরচর, আলাইপুর গ্রামের বাঁধ উপচে তলিয়ে গেছে স্কুল-কলেজ ও হাট-বাজার। এছাড়া কয়রা, পাইকগাছা ও দাকোপ এলাকার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছ। বেড়িবাঁধ গুলোও রয়েছে হুমকির মুখে। খুলনার জেলা প্রশাসক মো. আমিনুল আহসান বলেন, একদিনে এত বৃষ্টি আমি নিজেও কখনও দেখিনি। উপজেলা প্রশাসনকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। বিশেষ করে বাঁধ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)