২০১৬ সালের তথ্য কমিশনের প্রতিবেদন হস্তান্তর
পক্ষকাল সংবাদ: বধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে সাক্ষাৎ করে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান প্রতিবেদন হস্তান্তর করেন।২০১৬ সালে তথ্য কমিশনে অভিযোগ জমা পড়ে ১৮১৭টি। যার ১৭৮৬টিই নিষ্পত্তি করেছে কমিশন। অর্থাৎ ৯৮.২৯ শতাংশ অভিযোগ নিষ্পত্তি হয়েছে।
প্রধানমন্ত্রীর কাছে জমা দেয়া প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদন ২০১৬ থেকে এ তথ্য জানা গেছে।
পরে প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ‘অবাধ তথ্য প্রবাহ আইন-২০০৯’ বাস্তবায়নে কমিশনের কাজের প্রশংসা করে তথ্য কমিশনকে আরো গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী।
প্রধান তথ্য কমিশনারের নেতৃত্বে তথ্য কমিশনের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। একইসঙ্গে এ সময়ে কমিশনের জন্য নতুন ভবন নির্মাণের নকশাও অনুমোদিত হয়েছে বলেও তিনি জানান।





আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ