রবিবার, ৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর » আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদরাসার শিক্ষার্থীদের নবীন বরণ
আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদরাসার শিক্ষার্থীদের নবীন বরণ
![]()
আব্দুর রহমান : সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ জুলাই) মাদ্রাসা মিলনায়তনে মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাষক আনোয়ারুল ইসলাম, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া, মাওলানা আব্দুল করিম, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুর রহমান প্রমুখ। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, ‘তোমরা আজ যারা নবীন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। যে সুনাম নিয়ে তোমরা খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো সেই সুনাম অক্ষুন্ন রাখবে। মাদরাসার নিয়ম নীতির দিকে লক্ষ রেখে নতুন জীবন পরিচালনার পরামর্শ দেন বক্তারা।’
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সদস্য কাজী আমিরুল হক আহাদ, প্রভাষক মনিরুল ইসলাম, প্রভাষক নূর আহম্মাদ, মাওলানা তৈয়েবুর রহমান, প্রভাষক নাসির উদ্দিন, মাওলানা শহীদুল আলম, সহাকরী শিক্ষক মিজানুর রহমান, মোমীন আলী, মাওলানা আবুল বাশার, সাইফুল ইসলাম, সাজিদা খাতুন, মেহেরুন্নাহার, হাফেজ মোঃ ইব্রহিম খলিল, হাফেজ মোঃ আনোয়ার হোসাইন, মোঃ ইব্রহিম খলিল প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ আজাদী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মো. শহিদুল্লাহ।
ছবির ক্যাপশন : আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা